ভয়ঙ্কর গুলি যুদ্ধে কাশ্মীরে নিকেশ ১ জঙ্গি! আরও কয়েকজনের খোঁজে তল্লাশি
জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ফের নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ। দুপক্ষের ভয়ঙ্কর যুদ্ধে এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ফের নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ। দুপক্ষের ভয়ঙ্কর যুদ্ধে এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও চার জঙ্গিকে আলাদা করে দেওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্রে।

কুলগাঁও-এর তাজিপোরার মহম্মদপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরে রাতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বুঝতে পেরেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের নয় নম্বর ব্যাটেলিয়ন, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর
পুলিশের এসওজি রাত এগারোটা নাগাদ অভিযান শুরু করে বলে জানা যাচ্ছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুলগাঁওয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications