পুলওয়ামায় সেনা, জঙ্গি সংঘর্ষে মৃত জওয়ান! পাল্টা গুলিতে খতম এক জঙ্গি, জারি তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের সেনা, জঙ্গি সংঘর্ষ। মঙ্গলবার সকালে হওয়া এই সংঘর্ষে এক জওয়ান ও একজঙ্গির মৃত্যু হয়েছে। সেনা জওয়ান এবং রাজ্য পুলিশের এক কর্মী এই সংঘর্ষে জখন হয়েছেন বলে জানা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের সেনা, জঙ্গি সংঘর্ষ। মঙ্গলবার সকালে হওয়া এই সংঘর্ষে এক জওয়ান ও একজঙ্গির মৃত্যু হয়েছে। সেনা জওয়ান এবং রাজ্য পুলিশের এক কর্মী এই সংঘর্ষে জখন হয়েছেন বলে জানা গিয়েছে।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পুলওয়ামার ঘসু এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এলাকায় নিরাপত্তা বাহিনীর অবস্থান বুঝতে পেরে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। সিআরপিএফ-এর ১৮৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসেরর ইউনিট এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা ভোর ৫.৩০ নাগাদ অভিযান শুরু করে।

এক সেনা জওয়ান ও এক জঙ্গির মৃত্যু
জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে একটি বাড়িতে আশ্রয় নেওয়া দুই জঙ্গির মধ্যে একজন এখনও জীবিত।

আহত ২
এই সংঘর্ষে এক সেনা জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এলাকায় জারি তল্লাশি অভিযান
জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। গতমাসে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছিলেন এই বছরে ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫০ জনের বেশি হিজবুল, ২০ জন করে লস্কর ও জৈশের সদস্য বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications