কাশ্মীর উপত্যকায় পর পর জঙ্গি হামলা, নিহত ১ পুলিশ কর্মী

বৃহস্পতিবার সন্ধে থেকে সন্ত্রাসবাদী হামলায় জেরবার কাশ্মীর। পর পর ৩ টি সন্ত্রাসবাদী হামলায় এলাকা আপাতত থমথমে। উল্লেখ্য, প্রতিটি হামলাতেই জঙ্গিদের নিশানায় ছিল প্রশাসন তথা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধে থেকে সন্ত্রাসবাদী হামলায় জেরবার কাশ্মীর। পর পর ৩ টি সন্ত্রাসবাদী হামলায় এলাকা আপাতত থমথমে। উল্লেখ্য, প্রতিটি হামলাতেই জঙ্গিদের নিশানায় ছিল প্রশাসন তথা পুলিশ। জঙ্গি হামলায় কাশ্মীরের সোপিয়ানে নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ দফতর থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ কাশ্মীরের একটি ব্রিজের কাছে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন পুলিশ কর্মী গৌহর আহমেদ। কর্মসূত্রে তিনি সোপিয়ানের পুলিশ চৌকিতে নিয়ুক্ত ছিলেন।

এরপর, সেপিয়ানেরই সেনা টহলদারির সময় , সেনা জওয়ানদের ওপর এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। হামলার পর থেকেই জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। পরবর্তী ঘটনাটি ঘটেছে উপত্যকার কুলগামের খুদাওয়ানিতে । সেখানে পুলিশ সুপারের আবাসন চত্বর লন্ডভন্ড করে দেয় আতঙ্কবাদীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+