মধ্যপ্রদেশে সুখোই ও মিরাজ যুদ্ধবিমান দুর্ঘটনা, তিন পাইলটের মধ্যে একজনের মৃত্যু
প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই পাইলট নিরাপদে রয়েছেন। কিন্তু এক পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
১০০ কিলোমিটার ব্যবধানে বায়ুসেনার তিনটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে শনিবার। রাজস্থানের ভরতপুরে নাগলা দিদায় একটি ফ্লাইট ভেঙে পড়ার এক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রদেশে মোরেনার কাছে সুখোই ৩০ ও মিরাজ ২০০০ বিমান দুটি ভেঙে পড়ে। এই দুই বিমানে তিনজন পাইলট ছিলেন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান সুখোই-৩০ ও মিরাজ-২০০০ মহড়া চলাকালীন ভেঙে পড়ে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দুর্ঘটনায় সময় সুখোই ৩০-এর দু-জন পাইলট এবং মিরাজ ২০০০-এ একজন পাইলট উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই পাইলট নিরাপদে রয়েছেন। কিন্তু এক পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

প্রতিরক্ষামন্ত্রক এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর জানায়, যে পাইলচের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে উদ্ধার করা হয়েছে। বিমান ধ্বংসাবশেষ থেকে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু হয়েছে। বাকি দুজন আহত। আইএএফের তরফে কোর্ট অফ ইনকোয়ারি শুরু করা হয়েছে। দুটি বিমান মাঝ আকাশে কীভাবে ভেঙে পড়ল তা জানতে তৎপরতা শুরু হয়েছে।
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছিল, আইএএফ হেলিকপ্টার পৌঁছনোর সময় দুই পাইলট নিরাপদে ছিলেন। কিন্তু তৃতীয় পাইলটের অবস্থা নিয়ে ধন্দ ছিল আইএফএ। শেষপর্যন্ত আশঙ্কাই সত্যি হল। তৃতীয় পাইলটকে মৃত অবস্থায় উদ্ধার করা হল। মধ্যপ্রদেশে একটি দুর্ঘটনা, নাকি দুটি দুর্ঘটনা তা নিয়ে ধন্দ তৈরি হয়। দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি দুটি বিমান আলাদা আলাদা ভেঙে পড়েছে তা জানার চেষ্টা চলছে।
বায়ুসেনার মহড়া চলকালীন এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের মোরেনার কাছে সুখোই-৩০ ও মিরাজ-২০০০ বিমান ভেঙে পড়ে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে দুটি উদ্ধারকারী দল। প্রসঙ্গত রাশিয়ার তৈরি সুখোই ৩০-এর সবথেকে বড় ফ্লাইট রয়েছে ভারতীয় বায়ুসেনার হাতে। অন্যদিকে ফ্রান্সের সংস্থার তৈরি মিরাজ ২০০০ তো দীর্ঘদিন ধরে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করে চলেছে। ২০১৯-এ বালাকোট এয়ারস্ট্রাইকের সময় এই মিরাজ ২০০০ ব্যবহার করা হয়েছিল। এবার সেই বিমানই দুর্ঘটনার কবলে পড়ল।
জানা গিয়েছে, দুটি বিমানই গোয়ালিয়রের বিমান ঘাঁটি থেকে উড়েছিল। সেখানে মহড়া চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে। দুটি বিমান মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। সেনা সূত্রে জানা গিয়েছে, মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে কি না নিশ্চিত করতে আইএএফ কোর্ট অফ এনকোয়ারি শুরু করেছে।












Click it and Unblock the Notifications