অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি, কী হল তারপর

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের সাক্ষী হতে গিয়েছিলেন তিিন। রামকৃষ্ণ শ্রীবাস্তব ভাবতে পারেননি সেটা আর দেখা হবে না তাঁর। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান যখন চলছে তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ৬৫ বছর বয়সী রামকৃষ্ণ শ্রীবাস্তবকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মেডিকেল ফেসিলিটি দিকে।

সঙ্গে সঙ্গে বায়ু সেনার ব়্যাপিড অ্যাকশন টিম হাজির হয়ে যায় সেখানে। প্রাথমিক চিকিৎসায় দেখা যায় তাঁর ব্লাডপ্রেসার অত্যধিক মাত্রায় বেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে অযোধ্যায় তৈরি করা মোবাইল হসপিটালে খবর দেওয়া হয়। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি বুঝতে পেরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে।

Ram Mandir

ধীরে ধীরে তাঁর শরীর কিছুটা সুস্থ হলে বা স্থিতিশীল হলে সঙ্গে সঙ্গে অযোধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবজারভেশনে রাখা হয়েছে তাঁকে। এতো লোকের সমাগমের মধ্যে হৃদরেগে আক্রান্ত ব্যক্তিকে যেভাবে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁকে প্রাণে বাঁচানো গিেয়ছে। সেটা যোগী প্রশাসনের বড় ক্রেডিট তাতে কোনও সন্দেহ নেই। গত ৩ মাস ধরে অযোধ্যার দিকে পাখির চোখ করে বসেছিলেন যোগী আদিত্যনাথ।

এই মেগা ইভেন্টকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি। যে সংখ্যক তীর্থযাত্রী এই অযোধ্যায় আসবেন তাঁদের জন্য সবরকমেব ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। মেডিকেল পরিষেবা থেকে শুরু করে মোবাইল হসপিটাল সব প্রস্তুত রাখা হয়েছিল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জন্য বিশেষ মেডিকেল টিম রাখা হয়েছিল সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+