সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে আপত্তিকর পোস্ট! অভিযুক্তের খোঁজে অভিযান

প্রধানমন্ত্রীর মা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট। মুম্বইয়ের আন্ধেরি থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট। মুম্বইয়ের আন্ধেরি থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার আন্ধেরি ইউনিটের সাধারণ সম্পাদক নীতেশ তিওয়ারি এই অভিযোগটি দায়ের করেন বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে আপত্তিকর পোস্ট! অভিযুক্তের খোঁজে অভিযান

পুলিশ সূত্রে অভিযোগ সম্পর্কে জানা গিয়েছে, অনিল ভাবিস্কার নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর নবতিপর মা হীরা মোদীকে নিয়ে ফেসবুকে আপত্তিজনক পোস্ট করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

যদিও পুলিশি তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফেসবুক প্রোফাইলটি ভুয়ো। উত্তরপ্রদেশের কোনও জায়গা থেকে সেটি পরিচালনা করা হত। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ফেসবুক প্রোফাইলটি ব্লক করে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য জানতে ক্লিক করুন]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+