ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মুম্বইয়ে প্রথম মৃত্যু, থার্ড ওয়েভের সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র
ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মুম্বইয়ে প্রথম মৃত্যু, থার্ড ওয়েভের সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র
করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মুম্বইয়ে প্রথম মৃত্যু। তাতেই থার্ড ওয়েভ নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। কারন প্রথম এবং দ্বিতীয় দুই ওয়েভেই সর্বাধিক সংক্রমণের শিকার হয়েছিল মহারাষ্ট্র। এই মৃত্যুর করোনার থার্ড ওয়েভের জানান দিচ্ছে না তো এই নিয়ে চড়ছে জল্পনার পারদ। জানা গিয়েছে ২১ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৬৩ বছরের ওই মহিলা। ২৭ জুলাই তিনি মারা যান।

প্রসঙ্গত উল্লেখ্য ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেই দেশে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আসবে বলে সতর্ক করেছিলেন গবেষকরাষ। ভারতে ইতিমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৪৫-এ পৌঁছে গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। এতদিন মধ্যপ্রদেশের ভোপালে একমাত্র ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেটা হঠাৎ করে বেড়ে গিয়েছে। মুম্বইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে প্রথম মৃত্যু ভাবিয়ে তুলেছে কেন্দ্রকে। কারণ প্রতিবারই মহারাষ্ট্রে করোনা সংক্রমণ শীর্ষে ছিল। অর্থাৎ প্রথম এবং সেকেন্ড ওয়েভের হটস্পট ছিল মহারাষ্ট্র।
ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যে মহিলার মৃত্যু হয়েছে তার সম্প্রতি বাইরের রাজ্য বা দেশে ভ্রমণের কোনও ইতিহাস নেই। অর্থাৎ তিনি বাড়ির বাইরে খুব একটা বেরোতেন না। তার পরিবারের দুই সদস্যের শরীরেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া গিয়েছে। অক্সিজেন সাপোর্টে ছিলেন ওই মহিলা। তাঁকে স্টেরয়েড এবং রেমডেসিভির দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই নিয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মহারাষ্ট্রে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে ৮০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। তিনি রত্নগিরির বাসিন্দা ছিলেন। সূত্রের খবর মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে ১৩ জনের শরীরে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হদিশ মিলেছে। তারমধ্যে পুনের তিন জন, নন্দেদের দুজন, গোন্ডিয়া, রায়গড়, পালঘরে ২ জন করে। চন্দ্রপুর ও অকোলায় এক জন করে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত হয়েছেন।
রাজ্যে এখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে ৬৫ হয়ে গিয়েছে। শিশুদের মধ্যেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে। ৫ শিশু এবং ৮ প্রবীন নাগরিকের শরীরে মিলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। এঁদের সংক্রমণে কারাকারা এসেছিলেন তাঁদের সন্ধান শুরু করেছে মহারাষ্ট্রের স্বাস্থ্যদফতর। গোটা দেশে এখন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে হয়ে গিয়েছে ৮৬। এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার বেশিরভাগ সংক্রমণই রয়েছে মহারাষ্ট্রে। তারপরে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু। মধ্য প্রদেশে আবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টেরও সন্ধান মিলেছে।












Click it and Unblock the Notifications