G20 সম্মেলনের জন্য রাখা একের পর এক ফুলের গাছ চুরির ভিডিও ভাইরাল ! বিজেপি শাসিত রাজ্যে গ্রেফতার এক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সফরসঙ্গী এক সাংবাদিকের বিরুদ্ধে বিদেশে গিয়ে রুপোর চামচ চুরির অভিযোগ উঠেছিল। আর এবার দেশের মাটিতে আন্তর্জাতিক সম্মেলনে ফুলের গাছ চুরির অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যে বসছে জি ২০ শীর্ষ সম্মেলন। এই মুহূর্তে সম্মেলন চলছে হরিয়ানার সাইবার সিটি গুরুগ্রামে। সেখানে সৌন্দর্যবর্ধনের জন্য বিপুল টাকা খরচ করা হয়েছে। সেখান থেকে এক ব্যক্তি বেশ কিছু ফুলগাছ চুরি করেন বলে অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর বুধবার পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম মনমোহন যাদব। ৫৫ বছর বয়সী সেই ব্যক্তি গুরুগ্রামের সেক্টর ১১-র গান্ধী নগরের বাসিন্দা। গুরুগ্রামের ডিসিপি বীরেন্দ্র ভিজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সন্দেহভাজন ওই ব্যক্তিকে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। তবে পুলিশকে এব্যাপারে সাহায্য করেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও। ডিসিপি ভিজ আরও জানিয়েছেন, পাত্র-সহ চুরি যাওয়া ফুল গাছ তারা উদ্ধার করতে পেরেছেন। এছাড়া যে গাড়িতে চুরি সংগঠিত হয়েছিল, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটির রেজিস্ট্রেশন ছিল ধৃত ব্যক্তির স্ত্রীর নামে।
This person is brazenly ‘lifting’ flowerpots in broad daylight at Shankar Chowk in Gurugram. He owns a big car, possibly has a fancy house.
— Kanchan Gupta 🇮🇳 (@KanchanGupta) February 28, 2023
Sadly no passer-by stopped him or questioned him.
If anybody can identify him, please name and shame.
Share widely.pic.twitter.com/EyVTcXMW2l
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলেছে, কে সে পাত্র-সহ গাছ চুরি করেছিল।
অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলছেন, গ্রেফতার হওয়ার পরে মনমোহন যাদব দাবি করেছেন, তাঁর এক বন্ধু গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিতে কাজ করে। সেই তাঁকে গাছপালা বাছাই করতে গঠনাস্থলে ডেকেছিল বলে দাবি করেছেন ধৃত ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তারা ধৃত ব্যক্তির দেওয়া তথ্য যাচাই করে দেখেছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications