'ওয়ান নাইট স্ট্যান্ড' ও বিবাহ বহিভূর্ত সন্তান প্রসঙ্গে হাইকোর্টের গুরুত্বপূর্ণ বার্তা
এক মহিলা ও এক পুরুষের একসঙ্গে রাত্রিবাস বা 'ওয়ান নাইট স্ট্যান্ড' অথবা শারীরিক সম্পর্ক থাকলেই তা বিয়ে হিসাবে পরিগণিত হয় না হিন্দু আইন অনুযায়ী।
এক মহিলা ও এক পুরুষের একসঙ্গে রাত্রিবাস বা 'ওয়ান নাইট স্ট্যান্ড' অথবা শারীরিক সম্পর্ক থাকলেই তা বিয়ে হিসাবে পরিগণিত হয় না হিন্দু আইন অনুযায়ী। বম্বে হাইকোর্টে কিছদিন আগেই এই নির্দেশ দিয়েছে, এর গুরুত্বপূর্ণ মামলায়।

হাইকোর্ট জানিয়েছে, বিবাহ বহির্ভূত কোনও সন্তানের জন্ম হলে, সে তার বাবার সম্পত্তির ওপর অধিকার কায়েম করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সেই সম্পর্ক সামাজিকভাবে বিয়ের স্বীকৃতি পাচ্ছে। বিচারক মৃদুলা ভাটকর, জানিয়েছেন হঠাৎ করে গঠিত হওয়া কোনও মহিলা ও পুরুষের মধ্যে যৌন সম্পর্ক, যতক্ষণ না পর্যন্ত বিয়ের স্বীকৃতি পাচ্ছে ততক্ষণ তা শুধুমাত্র 'যৌন সম্পর্কের' নাম নিয়েই থেকে যাবে। তাতে সামাজিক বিয়ের শিলমোহর পড়বে না।
উল্লেখ্য, বম্বে হাইকোর্ট এই সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। সেখানে এক ব্যক্তির দুই স্ত্রী কে নিয়ে সম্পত্তি সংক্রান্ত জটিলতা তৈরি হয়। দেখা যায়, সেই ব্যক্তির দ্বিতীয় বিয়ের প্রমাণ রয়েছে। যদিও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক হঠাৎ করে গড়ে ওঠা শারীরিক সম্পর্ক থেকেই তৈরি । তবুও সেই বিয়ের সামাজিক স্বীকৃতি থাকায়, দ্বিতীয় স্ত্রীর সন্তান, ওই ব্যক্তির সম্পত্তির ওপর অধিকার দাবি করতে পারে বলে জানিয়েছে বম্বে হাইকোর্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications