One Nation One Election: এক দেশ এক নির্বাচনে INDIA না UPA কে সুবিধা পাবে, কী বলছে ABP Cvoter সমীক্ষা
One Nation One Election: এক দেশ এক নির্বাচনের সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। আটজনের কমিটিতে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই কমিটি গঠনের পর থেকে দেশে এক দেশ এক নির্বাচন নিয়ে বিতর্কও শুরু হয়েছে।
প্রধান বিরোধী কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অনেক সদস্যই এই ধরানার বিরোধিতা করেছে। রাহুল গান্ধী বলেছেন, এটি ভারতের ফেডারেল কাঠামোর ওপরে আক্রমণ। এই বছরের শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তারপর লোকসভা নির্বাচনের সঙ্গে আর পরে মিলিয়ে আরও পাঁচটি রাজ্যের নির্বাচন রয়েছে। সেই কারণে সরকার এক দেশ এক নির্বাচন নিয়ে বিল আনতে চায় বলে মনে করা হচ্ছে।

১৮-২২ সেপ্টেম্বরের মধ্যে সংসদের বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তুর কথা উল্লেখ করা হয়নি। তারই মধ্যে এই বিষয়টি নিয়ে সর্বভারতীয় সমীক্ষা চালানো হয়েছিল এবিপি সিভোটারের তরফে। সেখানে প্রশ্ন ছিল এক দেশ এক নির্বাচন বাস্তবায়িত হলে সব থেকে বেশি সুবিধা কারা পাবে?
এই সমীক্ষায় চমকপ্রদ পরিসংখ্যান উঠে এসেছে। সর্বোচ্চ ৪৫ শতাংশ মানুষ মনে করছেন, এই সুফল সবকটি দলই পাবে। ২০ শতাংশ মানুষ মনে করছেন এনডিএ আর ১৫ শতাংশ মানুষ মনে করছেন ইন্ডিয়া জোট এই সুবিধা পাবে। ৯ শতাংশ মানুষ মনে করছেন এর সুফল কেউ পাবে না। একই সময়ে ১১ শতাংশ মানুষ বলছেন উত্তর জানি না।
সমীক্ষায় আরও প্রশ্ন করা হয়েছিল এক দেশ এক নির্বাচন বাস্তবায়িত হলে কি ইন্ডিয়া জোট ভেঙে যাবে? এর উত্তরে ২৯ শতাংশ মানুষ বলছেন হ্যাঁ, আর ৪৫ শতাংশ মানুষ বলছেন না। একই সময়ে ২৬ শতাংশ মানুষ বলছেন তারা এব্যাপারে কিছু বলতে পারবেন না।
শুক্রবারে কমিটি গঠনের পরেই শুরু হয়েছে বিতর্ক। তারই মধ্যে সমীক্ষা চালায় এবিপি সিভোটার। এই সমীক্ষায় ৪১৮২ জনের মতামত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications