'এক দেশ এক নির্বাচন' নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক! মমতার 'দূত' হিসাবে ছুটে গেলেন কল্যাণ
One Nation One Election: 'এক দেশ এক নির্বাচন' নিয়ে যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি'র গুরুত্বপূর্ণ বৈঠক হল আজ বুধবার। চেয়ারম্যান পিপি চৌধুরী (BJP MP PP Chaudhary) র নেতৃত্বে এদিন এই বৈঠক হয়। যেখানে 'এক দেশ এক নির্বাচন' নিয়ে বিস্তারিত সংসদের সামনে তুলে ধরা হয়। এদিনের বৈঠকে কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক সাংসদ উপস্থিত ছিলেন।
তৃণমূল কংগ্রেসের তরফে এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। জেপিসি চেয়ারম্যান পিপি চৌধুরী এদিন বৈঠক নিয়ে বলেন, 'এক দেশ এক নির্বাচন' (One Nation One Election) নিয়ে সবার মতামত নেওয়া হবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেন, বারবার নির্বাচন জাতীয় স্থিতিশীলতাকে ব্যাহত করে।

রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই বিষয়ে সমীক্ষা করা হয়। উন্নয়নের ক্ষেত্রে লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করানোর কথা বলেন বিজেপি সাংসদ। বলে রাখা প্রয়োজন, দুটি বিল স্ক্রটিনির জন্য পড়ে আছে। একটি হচ্ছে সংবিধান সংশোধন বিল আরেকটি হচ্ছে ইউনিয়ন টেরিটোরি বিল।
শীতকালীন অধিবেশনে এই দুটি বিল পেশ করা হয়। কিন্তু পাশ হয়নি। এই দুটি বিলই যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি'তে পাঠানো হয়। কমিটিতে প্রাথমিক ভাবে ৩১ জন সদস্য ছিলেন। পরে আরও সদস্য সংখ্যা বাড়ানো হয়। বেড়ে সদস্য সংখ্যা হয় ৩৯। এর মধ্যে লোকসভার ২৭ জন সদস্য এবং রাজ্যসভার ১২ জন সদস্য আছে।
#WATCH | Delhi | Chairman, Joint Parliamentary Committee on One Nation, One Election PP Chaudhary and other members including BJP MP Bansuri Swaraj and Congress MP Priyanka Gandhi Vadra arrive for the first meeting of the JPC. pic.twitter.com/tTch3JBTgm
— ANI (@ANI) January 8, 2025
One Nation One Election: এক সঙ্গে ভোট করানোর পক্ষে মোদী সরকার
দেশের সমস্ত রাজ্যগুলির বিধানসভা ভোটের সঙ্গে লোকসভা নির্বাচন করানোর পক্ষে মোদী সরকার। গত কয়েকমাস আগেই এই বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দেয়। এরপর শীতকালীন 'এক দেশ এক নির্বাচন' এই সংক্রান্ত বিল পেশ করা হয়। কিন্তু কার্যকর করা হয়নি। বিলটি কার্যকর করতে ধীরে চলো নীতি নিয়েছে মোদী সরকার। আর তাই যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি'তে পাঠানো হয়। আজ বুধবার এই সংক্রান্ত প্রথম= বৈঠক হল।












Click it and Unblock the Notifications