One Nation One Election: 'এক দেশ এক নির্বাচনে'র পথে এগোচ্ছে দেশ? বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের
One Nation One Election: এক দেশ এক নির্বাচনের পথে আরও একধাপ এগোল নরেন্দ্র মোদী সরকার। দীর্ঘদিন ধরেই 'ওয়ান নেশন-ওয়ান ইলেকশন'নিয়ে দেশ জুড়ে জোর চর্চা চলছিল। এই বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়। সম্প্রতি সেই কমিটি রিপোর্ট জমা দেয়।
আর তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানা যাচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যা খবর, চলতি বছরের আগামী শীতকালীন অধিবেশনএ এই বিল (One Nation One Election) নরেন্দ্র মোদী সরকার পাশ করাতে পারে। আর সেই লক্ষ্যেই এগোচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে কেন্দ্রে এবার সংখ্যাগরিষ্ট সরকার নেই।

শরিকদের সঙ্গে জোট সরকার তৈরি হয়েছে। এক্ষেত্রে শরিকদলগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ফলে আলোচনার ভিত্তিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে বিল (One Nation One Election) হিসাবে কার্যকর করতে গেলে বেশ কয়েকটি চ্যালেঞ্জ অবশ্যই বিজেপি সরকারকে পাড় করতে হবে বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত খবর অনুযায়ী, রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি 'এক দেশ এক নির্বাচন' (One Nation One Election) নিয়ে বিশেষ রিপোর্ট গত মার্চ মাসেই জমা দেয়। দেশে লোকসভা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচন একসঙ্গে করা যেতে পারে।
শুধু তাই নয়, লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ১০০ দিনের মধ্যে স্থানীয় নির্বাচনগুলিও সেরে ফেলার সুপারিশও রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর। আর এর মাধ্যমে গোটা দেশেই নির্বাচন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে দাবি।
Union Cabinet accepts recommendations of High-Level Committee on Simultaneous Elections
— ANI (@ANI) September 18, 2024
The Committee recommends that 'One Nation, One Election' be implemented in two phases. In the first phase: Lok Sabha and Assembly elections to be conducted simultaneously. In the second… pic.twitter.com/nRV2Q7u0dh
বলে রাখা প্রয়োজন, রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি দেশের ৬২ টি রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। এর মধ্যে ৩২ টি পার্টি 'এক দেশ এক নির্বাচন'কে সমর্থন জানিয়েছে। ১৫ টি রাজনৈতিক দল সমর্থন জানায়নি। এই তালিকায় আছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, সিপিএমের মতো দলগুলি। অন্যদকে আরও ১৫ টি দল এই বিষয়ে কিছুই বলেনি। সেই তালিকাউ আছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা, টিডিপির মতো দলগুলি।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে এক দেশ এক নির্বাচনের কথা বলছে বিজেপি। এমনকি স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এই বিষয়টি উঠে আসে। এই বিষয়ে তিনি বলেন, বারবার দেশে নির্বাচন উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি হয়। 'এক দেশ, এক নির্বাচন' ব্যবস্থা চালু করার পক্ষে সওয়াল করেন। একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলি যাতে সমর্থন করে ইএ ব্যবস্থাকে সেই আবেদনও জানান প্রধানমন্ত্রী।
-
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা











Click it and Unblock the Notifications