এক দেশ, এক নির্বাচন: দ্রুত ইউনিফর্ম সিভিল কোড, গুজরাতে একতা দিবসে বললেন প্রধানমন্ত্রী মোদী
'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন'। এই বিষয়ে চর্চা চলছে দেশীয় রাজনীতিতে। সেই আইন বলবত করতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। আর সেই বিষয়ে ফের জোরালো বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মাটিতে দাঁড়িয়ে এক দেশ এক ভোটের পক্ষে মতপ্রকাশ করলেন তিনি৷
এবার সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৯ তম জন্মবার্ষিকী। দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার গুজরাতে =র স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্দার বল্লভ ভাই প্যাটেল 'লৌহমানব' নামে পরিচিত ভারতীয় রাজনীতিতে। ২০১৪ সালে সুবিশাল মূর্তি স্থাপিত হয় কেভাদিয়ায়। স্ট্যাচু অফ ইউনিটি নাম দেওয়া হয়। তাঁর জন্মদিনকে 'রাষ্ট্রীয় একতা দিবস' হিসেবে পালিত করা হয়। একটি কুচকাওয়াজ অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বার্তাও দিয়েছেন। সর্দার বল্লভ ভাই প্যাটেলকে প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা করা ছিল তাঁর জীবনের ধ্যানজ্ঞান। সেই ব্যক্তিত্ব ও কাজ দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনেও করবে। এমনই বার্তা দিয়েছেন তিনি।
এদিন শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বলেন, " একদিকে, আজ আমরা ঐক্যের উৎসব উদযাপন করছি। অন্যদিকে, এটি দীপাবলির উৎসবও।" 'এক দেশ, এক নির্বাচন' প্রসঙ্গেও একতা দিবসে বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, 'এক দেশ, এক নির্বাচন' প্রস্তাব। লক্ষ্য দেশের সমস্ত নির্বাচন এক দিনে বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুসংগত করা। তাড়াতাড়ি সব বাধা সরে যাবে। এটি বাস্তবে পরিণত হবে।
'এক দেশ, এক নির্বাচন' নিয়ে বিরোধিতা করছেন বিরোধীরা। এই আইন বাস্তব না হওয়ার জন্য মত প্রকাশ করছেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শিবির। তার মধ্যে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications