One Nation One Election: দেশ ও সব রাজ্যের ওপরে আক্রমণ! এক দেশ এক নির্বাচন নিয়ে মুখ খুললেন রাহুল

এক দেশ এক নির্বাচন ব্যবস্থা দেশ ও সব রাজ্যের ওপরে আঘাত। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে প্রধান করে সরকারের কমিটি গঠনের পরে প্রথমবার মুখ খুললেন রাহুল গান্ধী। ওয়ানাডের সংসদ সোশ্যাল মিডিয়ায় তাঁর মত ব্যক্ত করেছেন।

রাহুল গান্ধী বলেছেন, ভারত হল কতগুলি রাজ্যের ইউনিয়ন। সেই ইউনিয়ন এবং সব রাজ্যগুলির ওপরে আঘাত করবে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা।

One Nation One Election

কেন্দ্র চায় লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভাগুলির নির্বাচন করতে। সেই উদ্দেশে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী (কমিটিতে থাকবেন না বলে জানিয়েছেন), রাজ্যসভার প্রাক্তন বিরোধী নেতা গুলাম নবি আজাদ।

এছাড়াও কমিটিতে রয়েছেন। ১৫ তম অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ কাশ্যপ, সিনিয়র অ্যাডভকেট হরিশ সালভে, প্রাক্তন চিফ ভিডিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি। আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে বিশেষ আমন্ত্রিত হিসেবে কমিটিতে রাখা হয়েছে।

এই কমিটি সংবিধান ও অন্য বিধিবদ্ধ বিধানের অধীনে যে কাঠামো রয়েছে, তাকে সামনে রেখে একইসঙ্গে লোকসভা, রাজ্য বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েতের নির্বাচনের ব্যাপারে সুপারিশ করবে। অধীর চৌধুরী কমিটিতে থাকবেন না বলে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এক দেশ এক নির্বাচনকে অবাস্তবায়ন যোগ্য বলে বর্ণনা করেছেন তিনি।

এদিকে আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে। সেই কারণে তারা যেভাবেই হোক জিততে চায়। ইন্ডিয়া জোট গঠনের পরে তারা সরকার গঠনের নতুন উপায় নিয়ে চিন্তা ভাবনা করছে বলেও আপের তরফে মন্তব্য করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+