One Nation One Election: ভোট করানোর জন্যে তৈরি! বিতর্কের মধ্যেই জানাল কমিশন

One Nation One Election: বিধানসভা নির্বাচন এবং লোকসভা ভোট একসঙ্গেই করতে চায় মোদী সরকার! আর তা করতে ইতিমধ্যে বিশেষ কমিটিও গঠন করেছে সরকার। সরকারি এহেন ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর দাবি নির্বাচন কমিশনের (Chief Election Commissioner)।

তবে 'এক দেশ এক ভোট' ইস্যুতে সংবিধান মেনেই চলার বার্তা কমিশনের। এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, নির্বাচন কমিশন সংবিধান মেনে এবং জন প্রতিনিধিত্ব আইন মেনেই নির্বাচন করতে তৈরি। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।

One Nation One Election:

ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন (Chief Election Commissioner)। ডিসেম্বরে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। আর এর মধ্যে ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব কুমার। আর সেখানে এই বিষয়ে প্রশ্ন করা হলে এহেন মন্তব্য করেন।

শুধু তাই নয়, রাজীব কুমারের দাবি, নির্বাচন কমিশনকে সাংবিধানিক নীতি এবং জনপ্রতিনিধিতব আইন মেনে ভোট করাতে হয়। আর তা নিরদিওষ্ট সময়ের আগেই। সংবিধান অনুযায়ী প্রত্যেক পাঁচ বছর অন্তর ভোট করাতে হয়। আর তা মেনে নির্বাচন কমিশন ভোট করানোর জন্যে তৈরি আছে বলেও মন্তব্য করেন মুখ্য নির্বাচন কমিশনার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

লোকসভা এবং পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে হঠাত বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। পাঁচদিন ধরে চলবে এই অধিবেশন। বিশেষ এই অধিবেশনে এক দেশ এক নির্বাচন সংক্রাকন্ত বিল পাশ করতে পারে সরকার। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে।

আর এর মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। যে কমিটি এক দেশ এক ভোট লাগু করা যায় কিনা তা খতিয়ে দেখবে। আর এর মধ্যে কমিশনের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+