One Nation One Election: বিরোধিতা ইন্ডির, জেপিসিতে 'এক দেশ এক ভোট' বিল পাঠাতে সংসদে ই-ভোটাভুটি

One Nation One Election: মঙ্গলবার সংসদে পেশ করা হল 'এক দেশ এক ভোট' বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল লোকসভায় (Lok Sabha) ওই বিল পেশ করেন। বিলের তীব্র বিরোধিতা কংগ্রেস, সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলির।

এদিকে বিজেপির হয়ে ওই বিলের সমর্থন করেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি (TDP) ও রাম বিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (LJP)। বিল আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে (JPC) পাঠাতে সংসদে ই-ভোটাভুটি। বিল জেপিসিতে পাঠানোর পক্ষে ভোট পড়েছে ২৬৯টি, বিপক্ষে ভোট ১৯৮টি।

one nation one election

বিলের বিরোধিতা করে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, এই বিল সাংবিধানিক কাঠামোর বিপক্ষে। অবিলম্বে বিল প্রত্যাহার করার দাবি কংগ্রেসের। সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না বলে জানিয়ে দেন কংগ্রেস সাংসদ। অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির দাবি, এই বিল স্বৈরাচারী মনোভাবের ইঙ্গিত। সংবিধান নষ্ট করার ছক বলেও দাবি সপার।

কংগ্রেসের পাশাপাশি বিলের বিরোধিতা তৃণমূলেরও। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধানের মূল কাঠামোকে আঘাত করছে এই বিল। মোদীকে নিশানা করে কল্যাণ বলেন, "এটা নির্বাচনী সংস্কার নয়, বরণ এক রাষ্ট্রনেতার মনের আকাঙ্খা পূরণের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে একটা দল কখনও শাসকদল হিসেবে থাকতে পারে না।"

সোমবার সংসদের বাইরে বিরোধিতা জানিয়ে মঙ্গলবার ফের এক্স হ্যান্ডেলে 'এক দেশ এক ভোট' বিল নিয়ে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। এই বিলের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন অভিষেক। গণতন্ত্রের উপর এই বিল সরাসরি আঘাত হানবে বলেও দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ডিএমকে সাংসদ টি আর বালু বলেন, "একসঙ্গে নির্বাচনের ফলে বেশি খরচ হতে পারে। কেন্দ্রের উচিত যৌথ সংসদীয় কমিটিতে এই বিল বিবেচনায় পাঠানো।" এরপর বিলের বিরোধিতা উদ্ধবের শিবসেনার সাংসদ অনিল যশবন্ত দেশাইয়েরও। নির্বাচন কমিশনের ভূমিকায় খুঁটিয়ে দেখা উচিত বলে জানান তিনি।

'এক দেশ এক ভোট' বিলের সমর্থনে সওয়াল করে টিডিপি। দলের সাংসদ তথা মন্ত্রী চন্দ্রশেখর পেমাসানি জানিয়ে দেন, বিলে পূর্ণ সমর্থন রয়েছে তেলেগু দেশম পার্টির। চন্দ্রশেখরের ভাষণের সময় বিরোধী আসন থেকে হইচই শুরু হয়। পেমাসানির বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন বিরোধীরা। এরপর বিলের বিরোধিতা জানিয়ে দেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও। সিপিআইমের তরফে বিরোধিতা জানানো হয়।

শরদ পাওয়ারের এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলেও এই বিলের বিরোধিতা জানান। এরপর বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সুপারিশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদীও সেই সুপারিশ করেছিলেন বলে দাবি করেন অমিত শাহ। এরপরই ওই বিল আলোচনার জন্যে যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে সংসদে ইলেকট্রনিক ভোটাভুটি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+