One Nation One Election: ‘এক দেশ, এক ভোট’ হতে এখনও ১০ বছর, ভেঙে দেওয়া হবে রাজ্যগুলির সরকার?
One Nation One Election: মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে 'এক দেশ এক নির্বাচন' প্রস্তাব। চলতি শীতকালীন অধিবেশনেই (Winter Session) পেশ করা হতে পারে বিল। তবে খসড়া বিলের (provisions of the bill) প্রস্তাব বিবেচনা করে বোঝা গিয়েছে, ২০৩৪ সালের আগে 'এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়ন করা সম্ভব হবে না।
লোকসভা (Lok Sabha) ও রাজ্যগুলির বিধানসভা ভোট (Assembly Elections) একসঙ্গে করার ক্ষেত্রে পথ সুগম করাই এই বিলের উদ্দেশ্য। 'এক দেশ এক নির্বাচন' এর বাস্তবায়নে সংবিধানে সংশোধনী (Amendments) আনতে হবে কেন্দ্রকে। সংযোজন করা হবে নতুন অনুচ্ছেদও (Articles)।

খসড়া বিল অনুযায়ী ৮২এ, ৮৩, ১৭২ ও ৩২৭ অনুচ্ছেদ সংযোজন করা হবে সংবিধানে। তবে সংশোধনীর পর লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি 'এক দেশ এক নির্বাচন'-এর নির্দিষ্ট তারিখ ঠিক করবেন রাষ্ট্রপতি। তারপর 'এক দেশ এক নির্বাচন'লাগুর বিজ্ঞপ্তি জারি করবেন তিনি।
চলতি অধিবেশনে সোমবার লোকসভায় 'এক দেশ এক নির্বাচন' বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তবে ২০২৯ সালে লোকসভা নির্বাচনে নতুন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরই রাষ্ট্রপতির তরফে নির্দিষ্ট তারিখ ঠিক করে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব। এর পরের পাঁচ বছরে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করার পরিকাঠামোগত প্রস্তুতি সারা হবে। কাজেই ২০৩৪ সালের নির্বাচনের আগে একসঙ্গে বিধানসভা ও লোকসভা নির্বাচন সম্ভব হবে না।
খসড়া বিলে এও বলা হয়েছে, ওই নির্দিষ্ট দিন 'এক দেশ এক নির্বাচন' লাগুর পর থেকে ৫ বছর মেয়াদ থাকবে লোকসভার। এবং তারপর যে তারিখেই বিধানসভা নির্বাচন হোক না কেন, তাদের মেয়াদও একসঙ্গে লোকসভার সঙ্গেই ফুরোবে। এবং এরপরই একসঙ্গে লোকসভা ও বিধানসভাগুলির ভোট হবে।
অর্থাৎ ২০২৯ সালের পর যে যে রাজ্যে বিধানসভা ভোট হবে, ২০৩৪ সালের লোকসভা ভোটের সময়ই সে রাজ্যের সরকার ভেঙে দেওয়া হবে। আবার যদি কোন বিধানসভা বা লোকসভা মেয়াদ শেষের আগেই ভেঙে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন নির্বাচনে গঠিত সরকারের মেয়াদও অবশিষ্ট সময়ের জন্যই থাকবে।
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর গঠিত কোবিন্দ কমিটির সুপারিশের উপর ভিত্তি করেই 'এক দেশ এক নির্বাচন'-এর এই খসড়া বিল প্রস্তুত করা হয়েছে। দ্বিতীয় বিলে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা যেমন দিল্লি, জম্মু ও কাশ্মীর ও পুদুচেরির ভোটও একসঙ্গে করার সুপারিশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications