One nation One Election: ‘এক দেশ এক ভোট’ কমিটিতে শাহ-অধীর-আজাদ, আর কারা পেলেন স্থান
ভারতে 'এক দেশ এক ভোট' প্রথা চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্র। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় রেখে পর্যালোচনার কথা বলেছিলেন। সেইমতোই একটি উচ্চ পর্যায়ের কমিটিও তৈরি করা হল।
এক দেশ এক ভোট প্রথা চালু করার প্রস্তাবনা কমিটিতে রাখা হয়েছে বিজেপি অমিত শাহ, কংগ্রেসের অধীর চৌধুরী, কংগ্রেসের প্রাক্তনী বর্তমান আজাজ পার্টির নেতার গুলাম নবি আজাদকে। রামনাথ কোবিন্দের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটিতে এছাড়াও রয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং।

কমিটিতে রাখা হয়ছে লোকসভার প্রাক্তন সাধারণ সম্পাদক সুভাষ কাশ্যম, সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে, প্রাক্তন চিফ ভিজিলেন্স কমিটির সদস্য কমিশনার সঞ্জয় কোঠারি, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও এই কমিটিতে আমন্ত্রিত হিসেবে যোগ দেবেন।
এই কমিটিই খতিয়ে দেখবে দেশে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে করা যায় কি না। একটা দেশে একবারই ভোট হবে। বারবার ভোট হবে না। এ জন্য সংবিধান, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র অধীনে সমস্ত বিধি খতিয়ে দেখা প্রয়োজন এবং প্রয়োজনে তা সংশোধনের প্রয়োজন।
কমিটি বিশ্লেষণ করবে এই এক দেশ এক ভোটের গ্রহণযোগ্যতা। অনাস্থা প্রস্তাব গ্রহণ থেকে শুরু করে দলত্যাগের মতো পরিস্থিতি তৈরি হলে, তখন কী করণীয় তাও খতিয়ে দেখতে হবে। আট সদস্যের কমিটি নির্বাচনের সমন্বয়ের জন্য একটি পরিকাঠামো তৈরির পরামর্শ দেবে।
সেইসঙ্গে নির্বাচন একযোগে করতে ইভিএম এবং ভিভিপ্যাটের পাশাপাশি রসদ ও জনবলের বিষয়টিও খতিয়ে দেখবে। এর আগে ১৯৬৭ সালে পর্যন্ত রাজ্য বিধানসভা ও লোকসভার জন্য একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর ১৯৬৮ সালে এবং ১৯৬৯ সালে কিছু বিধানসভা অকালে ভেঙে দেওয়া হয়েছিল। ১৯৭০ সালে ভেঙে দেওয়া হয়েছিল লোকসভা।

তারপর থেকেই দেশের লোকসভা ভোট এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে। আইন কমিশন ১৭০তম প্রতিবেদনে দেশে একযোগে সমস্ত নির্বাচনের সুপারিশ করেছিল। তার ফলে ব্যয় সংকোচনও হবে। এখন সেই সুপারিশ ও প্রস্তাব খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ও পরে ১০টি রাজ্যের নির্বাচন হওয়ার কথা। এ বছরের শেষেই পাঁচ রাজ্যে নির্বাচন। আর লোকসভা ভোটের আশাপাশেই আরও পাঁচ রাজ্যে নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে এক দেশ এক ভোট প্রসঙ্গ উত্থাপিত হয়েছে হয়েছে। আবার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদে।












Click it and Unblock the Notifications