আরও এক মাঙ্কিপক্স আক্রান্ত দিল্লিতে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮
আরও এক মাঙ্কিপক্স আক্রান্ত দিল্লিতে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮
রাজধানী দিল্লিতে আরও এক নাইজেরিয় মাঙ্কিপক্সে আক্রান্ত। এই নিয়ে একই দিনে শহরে ২ জন মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮। সকালেইএক নাইজেরিয় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে যে ২ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন তাঁরা কেউ খুব সম্প্রতি দেশের বাইরে কোথাও যাননি।

রাজধানী দিল্লিতে বাড়ছে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা। আরও এক নাইজেরিয়র শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। সকালেই একজনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। একই দিনে রাজধানী দিল্লিতে ২ জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। দ্বিতীয় নাইজেরিয় মাঙ্কিপক্স আক্রান্তেও সাম্প্রতিক কালে বিদেশ সফরের কোনও ইতিহাস নেই। অর্থাৎ দুই নাইজেরিয় ব্যাক্তিই সাম্প্রতিক কালে বিদেশ সফরে যাননি। তাহলে কীভাবে তাঁদের মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়াল তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
এদিকে কেরলে আরও একজনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে আজ। তিনি ২৭ জুলাই আরব থেকে দেশে ফিরেছেন। তারপরেই তাঁর শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা দেয়। একের পর এক সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশে এখন মোট মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা হয়েছে ৮। কেরলে ইতিমধ্যেই ২২ বছরের এক যুবক মাঙ্কিপক্সের সংক্রমণে মারা গিয়েছেন। তিনিও কয়েকদিন আগে আরব থেকে দেশে ফিরেছিলেন। উপসর্গ গোপন করেই তিনি দেশে ফিরেছিলেন বলে জানা গিয়েছে।
রাজ্যসভায় আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মাঙ্কিপক্স মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে কেন্দ্র। ইতিমধ্যেই কেরলে কাজ করছে টাস্কফোর্স। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জ সতর্ক করেছে মাঙ্কিপক্সের সংক্রমণ িনয়ে। দেশে ভয়াবহ হতে পারে মাঙ্কিপক্সের সংক্রমণ।












Click it and Unblock the Notifications