কর্নাটকে মায়াবতীর দলের একমাত্র বিধায়ক! আস্থা ভোটে কোন দিকে, জানালেন দলের সিদ্ধান্তের কথা
কর্নাটকে আস্থা ভোটে নিজের অবস্থান স্পষ্ট করলেন মায়াবতীর দলের একমাত্র বিধায়ক।
কর্নাটকে আস্থা ভোটে নিজের অবস্থান স্পষ্ট করলেন মায়াবতীর দলের একমাত্র বিধায়ক। সোমবারের আস্থা ভোটে তিনি জোট শাসকের পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন। ওই দিন তিনি ছাড়াও ১২ জনের ওপর বিধায়ক ভোটদানের বিরত থাকবেন বলা জানা গিয়েছে।

বহুজন সমাজ পার্টির বিধায়ক এন মহেশ জানিয়েছেন, ব্যক্তিগত কাজ থাকায় তিনি সোম ও মঙ্গলবারের অধিবেশনে যেতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি দলের হাইকমান্ডের তরফে আস্থা ভোটে অংশ না নেওয়ার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। তিনি তাঁর নিজের কেন্দ্রে থাকবেন বলে জানিয়েছেন। বহুজন সমাজ পার্টি গতবছর বিধানসভা ভোটে জেডিএস-এর সহযোগী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
রাজ্যপাল বাজুভাই বালার আস্থাভোটের নির্দেশ সত্ত্বে স্পিকার সভাব মুলতুবি করে দেওয়ায় শুক্রবার কর্নাটকের কংগ্রেস ও জনতাদল সরকার ২ দিনের সময় পেয়ে যায়।
বেশ কিছু বিধায়কের ইস্তফার জেরে সংকটে পড়ে গিয়েছে কর্নাটকের কংগ্রেস ও জেডিএস-এর জোট সরকার। গত দু সপ্তাহে ১৩ জন কংগ্রেস এবং ৩ জন জেডিএস বিধায়ক ইস্তফা দিয়েছেন। এছাড়াও ২ নির্দলীয় বিধায়ক সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে একমাত্র কংগ্রেসের রামালিঙ্গ রেড্ডি পুরনো দলে ফিরে গিয়েছেন।
২২৪ সদস্যের বিধানসভায় কংগ্রেস জেডিএস-এর জোট সরকারের ১১৮ জন বিধায়কের সমর্থন ছিল। যদি সুপ্রিম কোর্টে ইস্তফা গ্রহণের জন্য আবেদন করা ১৫ বিধায়ক এবং বিএসপি বিধায়ক ভোট না দেন, তাহলে সরকারের তরফে ১০১ জনের সমর্থন থাকবে। দুই নির্দলীয়ের সমর্থন নিয়ে বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াবে ১০৭-এ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications