বন্দুক–তিন রাউন্ড গুলি নিয়ে সংসদে ঢুকে পড়ল এক ব্যক্তি, প্রশ্নের মুখে সুরক্ষা ব্যবস্থা
বন্দুক–তিন রাউন্ড গুলি নিয়ে সংসদে ঢুকে পড়ল এক ব্যক্তি, প্রশ্নের মুখে সুরক্ষা ব্যবস্থা
বন্দুক–তিন রাউন্ড গুলি নিয়ে সংসদে ঢুকে পড়ল এক ব্যক্তি, প্রশ্নের মুখে সুরক্ষা ব্যবস্থা
ফের প্রশ্নের মুখে সংসদের সুরক্ষা। বৃহস্পতিবার তিন রাউন্ড গুলি নিয়েই সংসদ চত্ত্বরে ঢোকার চেষ্টা করে এক ব্যক্তি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সংসদে। তবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগেও বারবার সংসদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বহু কারণে।

জানা গিয়েছে, ধৃত আখতার খান বন্দুক ও পকেটে তিন রাউন্ড গুলি নিয়ে নিরাপত্তা রক্ষীদের চোখে ধূলো দিয়ে সংসদে ঢোকে। সংসদের গেট নম্বর আট দিয়ে ঢুকে পড়ে ওই ব্যক্তি। কিন্তু সে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যায়। তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কি কারণে সে সংসদে বন্দুক নিয়ে ঢুকেছিল তা স্পষ্ট নয়। যদিও আখতার পুলিশকে জানিয়েছে যে সে বন্দুক ও কার্তুজ রাখতে ভুলে গিয়েছিল। এই ঘটনার পর সংসদ চত্ত্বরের নিরাপততা জোরালো করে দেওয়া হয়। কোন উদ্দেশ্যে ওই ব্যক্তি সংসদে বন্দুক নিয়ে ঢুকেছিল তা তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ।

Click it and Unblock the Notifications