এক লক্ষ ওয়েইসি প্রতিবাদ করলেও সিএএ প্রত্যাহার হবে না, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর
সিএএ নিয়ে বিক্ষোভ কমাতে নতুন প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিষেণ রেড্ডির। তিনি বলছেন হিংসার বিরুদ্ধে আবেদনের সময় যেসব দলগুলি সিএএ-র বিরোধিতা করছে তাদের সঙ্গেও কথা বলা হোক।
সিএএ নিয়ে বিক্ষোভ কমাতে নতুন প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিষেণ রেড্ডির। তিনি বলছেন হিংসার বিরুদ্ধে আবেদনের সময় যেসব দলগুলি সিএএ-র বিরোধিতা করছে তাদের সঙ্গেও কথা বলা হোক। তবে একইসঙ্গে তিনি বলেছেন, একলক্ষ ওয়াইসি সিএএ প্রত্যাহারে বাধ্য করতে পারবে না।

কেন্দ্রীয় মন্ত্রীর আাবেদন
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই সিএএ সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর পূর্ব দিল্লি। মঙ্গলবার বিকেল পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৯ জনের। স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিষেণ রেড্ডির শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হায়দরাবাদে মন্ত্রী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ। সেখানে যে কেউ প্রতিবাদ জানাতে পারেন। কিন্তু সেখানে কেউ হিংসায় মদত দিক তা কখনই মেনে নেওয়া যায় না।
শাহিনবাগের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, একটা জাতীয় সড়ক ২ মাস ধর বন্ধ হয়ে রয়েছে। কিন্তু সরকার ভাবছে সিএএ বিরোধী বিক্ষোভকারীরা এর সত্য সম্পর্কে শীঘ্রই বুঝতে পারবেন বলে আশা করছেন। বিজেপি শাসিত রাজ্যগুলি সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছে।

বিভাজন তৈরির চেষ্টা
সিএএ-তে সংখ্যালঘু কিংবা কোনও ভারতীয়দের বিরুদ্ধেই কোনও কথা বলা হয়নি। মানুষের মধ্যে বিভাজন তৈরি করতেই এব্যাপারে মিথ্যা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মন্ত্রী বলেছেন, মানুষকে বোধানো হচ্ছে, তাঁদেরকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সিএএ-তে এই ধরনের কোনও কথাই লেখা নেই।

ফাঁদে না পড়ার আহ্বান মন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে সংখ্যালঘুদের কাছে তাঁর আবেদন, কোনও ফাঁদে পা দেবেন না। পাশাপাশি ঘটনা উপলব্ধি করার আহ্বানও তিনি জানিয়েছেন।

বিদেশে ভারতের ভাবমূর্তি বাড়ানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের অমীমাংসিত সংবিধানের ৩৭০ ধারা, রাম জন্মভূমি ইস্যুর সমাধান হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। একইসঙ্গে তাঁর দাবি প্রধানমন্ত্রী বিদশর মাটিতে ভারতের ভাবমূর্তি বাড়ানোর চেষ্টা করছেন। বিনিয়োগ, গ্রামীণ পরিকাঠামো, চাকরি এবং ৫ ট্রিলিয়ন অর্থনীতির কথা তিনি উল্লেখ করেন।












Click it and Unblock the Notifications