করোনাকালে ১ লক্ষ শিশু বাবা-মাকে হারিয়েছে জানাল NCPCR
করোনাকালে ১ লক্ষ শিশু বাবা-মাকে হারিয়েছে জানাল NCPCR
করোনা তৃতীয় ওয়েভে শিশুদের সংক্রমিত হওয়ার কথা বলেছেন গবেষকরা৷ কিন্তু করোনার বাকি দুটি ওয়েভে কি শিশুরা সংক্রমিত হননি? সরাসরি করোনা সংক্রমণ হয়ত খুবই কম। কিন্তু মহামারী প্রথম থেকেই শিশুদের সংক্রমিত করেছে! আর সে তথ্যই উঠে এল NCPCR এর রিপোর্টে৷ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস (এনসিপিসিআর) সম্প্রতি সুপ্রিম কোর্টকে একটি হলফনামায় জানিয়েছে ২০২০ সালের এপ্রিল থেকে এখনও পর্যন্ত কোভিড -১৯ মহামারীর কারণে এক লক্ষেরও বেশি শিশু হয় অনাথ হয়েছে কিংবা পিতা-মাতার একজনকে হারিয়েছে। মহামারীর সময় বড় সংখ্যায় শিশুরা পরিত্যক্ত হয়েছে।

সুপ্রিম কোর্টে NCPCR এর হলফনামা!
দেশের শিশু অধিকার সংস্থাটি আরও একটি হলফনামায় শীর্ষ আদালতকে জানিয়েছে সম্পূর্ণ অনাথ হয়ে যাওয়া কিংবা বাবা-মার কোনও একজনকে হারনো শিশুদের যত্ন এবং সুরক্ষার প্রয়োজন রয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি স্বপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল৷

কী তথ্য রয়েছে বাল স্বরাজ পোর্টালে?
দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বাল স্বরাজ পোর্টালে আপলোড করা তথ্য অনুসারে,২৩ অগাস্ট পর্যন্ত মোট ১,০১,০৩২ জন শিশুর দেখভাল এবং সুরক্ষার প্রয়োজন রয়েছে। সরকারি পোর্টালের তথ্য অনুসারে ১ এপ্রিল ২০২০ থেকে ২ অগাস্টের মধ্যে এই শিশুরা বাবা-মায়ের একজন অথবা উভয়কে হারিয়েছে।

বিস্তারিত পরিসংখ্যান
সুপ্রিম কোর্টকে দেওয়া হলফনামায় NCPCR-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে মোট ১,০১,০৩২ শিশুর মধ্যে - ৫২,৫৩২ ছেলে, ৪৮,৪৯৫ মেয়ে এবং পাঁচজন তৃতীয় লিঙ্গের। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সংগৃহীত তথ্য অনুসারে ৮,১৬১ জন শিশু অনাথ হয়েছে, ৯২৪৭৫ জন তাদের পিতামাতার একজনকে হারিয়েছে। ৩৯৬ জন পরিত্যক্ত হয়েছে। NCPCR এর রিপোর্ট থেকে জানা গিয়েছে এই শিশুদের ১০,৯৮০ শিশুর বয়স ০-৩ বছর। ১৬,১৮২ জন শিশুর বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। এছাড়াও দিল্লিতে মোট ৫,৩৯১ টি শিশু রয়েছে যাদের ৫,১০১ জন পিতামাতার একজনকে হারিয়েছে, ২৭৫ জন অনাথ হয়েছে এবং ১৫ জন পরিত্যক্ত।

মহারাষ্ট্রের পরিসংখ্যান
মহারাষ্ট্রে, মোট ১৫৪০১ জন শিশু করোনা মহামারীর শিকার হয়েছে। যার মধ্যে ১৪৯২৫ জন বাবা-মায়ের একজনকে হারিয়েছে, ৪৭০জন অনাথ এবং ছয়জন পরিত্যক্ত হয়েছে। শিশু অধিকার সংস্থাটির পক্ষ থেকেই এই তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। বৃহস্পতিবার, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং অনিরুদ্ধ বোসের বেঞ্চে মামলাটি শুনানির জন্য নেওয়া হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications