মেঘালয়ে নতুন প্রযুক্তিতে রাস্তা! ধন্যবাদ তামিল প্রযুক্তিবিদকে
মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ের নংকিনজং গ্রামের অধিবাসীরা তামিলনাড়ুর পদ্মশ্রী রাজগোপালান বাসুদেবনকে ধন্যবাদ জানান দুটি কারণে। কেননা তাঁর প্রযুক্তি তাদের রাস্তা আরও টেকসই করে দিয়েছে
মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ের নংকিনজং গ্রামের অধিবাসীরা তামিলনাড়ুর পদ্মশ্রী রাজগোপালান বাসুদেবনকে ধন্যবাদ জানান দুটি কারণে। কেননা তাঁর প্রযুক্তি তাদের রাস্তা আরও টেকসই করে দিয়েছে এবং প্লাস্টিক বর্জ্যের ক্রমবর্ধমান সমস্যার একটি সমাধান করে দিয়েছে।

সম্প্রতি গ্রামে একটি এক কিমি রাস্তা তৈরি হয়েছে। যেটি গরম বিটুমিনের সঙ্গে প্লাস্টিকের বর্জ্য মিশিয়ে করা হয়েছে। কোয়েম্বাটোর নিবাসী বাসুদেবন বছর কয়েক আগে এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন। যা রাস্তাকে আরও টেকসই করে তোলে এবং শহুরে এলাকায় বর্জ্য সমস্যার সমাধান করে।
কমপক্ষে ১১ টি রাজ্যে ১ লাখেরও বেশি কিলোমিটার সড়ক তার প্রযুক্তি ব্যবহার করে গড়ে উঠেছে। ২০০৬ সালে এর পেটেন্ট করা হয়েছিল। তবে উত্তরপূর্বে এই প্রথম এই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। যেখানে সড়কগুলি প্রায়ই বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
পশ্চিম খাসি হিলসের ডেপুটি কমিশনার অরুণকুমার কাম্ভভি জানিয়েছেন, তারা রাস্তার জন্য পলিথিন বহনযোগ্য ব্যাগ, প্লাস্টিকের কাপ, চিপ প্যাক্ট এবং ফোম প্যাকেজিং এর মতো ৪৭০ কেজি প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করেছেন। বর্জ্য জেলা সদর নংস্টাইন ও শিলং থেকে সংগ্রহ করা হয়েছে। ১ কিমি রাস্তার জন্য মাত্র ৩৩ লক্ষ টাকা খরচ করা হয়েছে। এই প্রযুক্তির ব্যবহারে মেঘালয় জুড়ে সব রাস্তা তৈরি হলে প্লাস্টিকের দুর্ভোগ থেকে মুক্ত হওয়া যাবে বলে মনে করছেন তিনি।
আরও দুটি রাস্তা - নংলাই ওয়ান ও নংলাইয়ের টু - একই প্রযুক্তির সাহায্যে তৈরি হচ্ছে। যা এই মাসের শেষের দিকে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications