নেহরু-গান্ধী পরিবারের নাম না করে পরিবারতন্ত্র নিয়ে চরম তোপ মোদীর! পাল্টা হুঙ্কার প্রিয়ঙ্কার

পরিবারতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বড় শিকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, তা সে সংসদই হোক বা সেনাদের স্বাধীন বক্তব্য বা আইন ব্যবস্থা..।

পরিবারতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বড় শিকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, তা সে সংসদই হোক বা সেনাদের স্বাধীন বক্তব্য বা আইন ব্যবস্থা..। এদিন নেহরু-গান্ধী পরিবারকে এভাবেই নাম না করে তোপ দেগেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাল্টা একচুল জমি না ছেড়েই মোদীকে একহাত নেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও।

মোদীর ব্লগ পোস্ট

এদিন নিজের ব্লগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,'আপনারা ভোট দিতে চলেছেন। একবার পুরনো কথা মনে করুন। মনে করুন কিভাবে একটি পরিবারের হাতে থাকা ক্ষমতার মূল্য চোকাচ্ছে একটি জাতি। ' নাম না করে ফের একবার গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে মোদীর দাবি, যে পরিবার এর আগে ক্ষমতায়ণের বলে দেশকে ভুগিয়েছে সেই পরিবার আবারও একই কাজ করতে পারে যদি ভোট তাঁদের সমর্থনে আসে।

দুর্নীতি ও পরিবারতন্ত্র!

দুর্নীতি ও পরিবারতন্ত্র!

মোদী লেখেন, এই পরিবার তথা পার্টির প্রথম সারির নেতা নেত্রীরা এখন জামিনে মুক্ত। যখনই তাঁদের কোনও আর্থিক তছরুপ নিয়ে প্রশ্ন করা হয়, তখনই তাঁরা প্রশাসনের সেই প্রশ্নের কোনও জবাব দেন না। তাঁরা ভয় পান , বলে দাবি করেছেন মোদী।

সরকারী প্রতিষ্ঠান ও কংগ্রেস

সরকারী প্রতিষ্ঠান ও কংগ্রেস

মোদী এদিন নিজের ব্লগে মনে করিয়ে দেন যে, কিভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মনমোহন সিং এর তৈরি প্ল্যানিং কমিশনকে 'বাঞ্চ অফ জোকার্স' বলে সরকারের অবমাননা করেন। মন্ত্রিসভার সদস্য না হয়েও রাহুল গান্ধী ২০১৩ সালে নির্বাচিত সরকারের অবমাননা করেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

পাল্টা তোপ প্রিয়ঙ্কার

মোদীর এই তোপের পর, পাল্টা বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী তথা গান্ধী পরিবারের অন্যতম সদস্য প্রিয়ঙ্কা গান্ধী। তিনি বলেন , গত ৫ বছরে বিজেপি সরকার ধাপে ধাপে সমস্ত প্রতিষ্ঠানকে আক্রমণ করেছে। প্রিয়ঙ্কার দাবি,'উনি কি ভাবেন মানুষ বোকা!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+