করোনা ভ্যাকসিনের একটি ডোজে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি নাকি দুটি ডোজে? কী বলছেন গবেষকেরা

করোনা ভ্যাকসিনের একটি ডোজে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি নাকি দুটি ডোজে? কী বলছেন গবেষকেরা

টিকার একটি ডোজ নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা গোটা দেশজুড়েই শোনা যাচ্ছিল। এমনকী সর্বাধিক উদ্বেগ বাড়ছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে। উদ্বেগ বাড়ছিল সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ড নিয়েও। কিন্তু করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পর এই ঘটনা খুবই কম বলে জানা যাচ্ছে একটি সমীক্ষা রিপোর্টে। এমনকী পার্শ্বপ্রতিক্রিয়া হলেও তার তীব্র খুব কম বলে জানাচ্ছে সমীক্ষক সংস্থা কমিউনিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম LocalCircles-র রিপোর্ট।


কি বলছে সিডিসি-র রিপোর্ট

কি বলছে সিডিসি-র রিপোর্ট

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) রিপোর্ট অনুসারে পুরুষদের তুলনায় মহিলারা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেশি। গবেষণায় দেখা গিয়েছে, মোট সংখ্যায় মহিলাদের মধ্যে ৭.৯৯ শতাংশের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সেখানে পুরুষদের মধ্যে এই পরিমাণ অনেকটাই কম। তবে স্থান কাল পাত্র ভেদে এর প্রকারভেদও রয়েছে।

 কি বলছে আইএমএ-র রিপোর্ট

কি বলছে আইএমএ-র রিপোর্ট

অন্যিদকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর কোচি শাখার দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, টিকা দেওয়ার পরে পার্শ্বপ্রতিক্রিয়াগুলির সর্বাধিক প্রভাব যুবসমাজের মধ্যে দেখা গেছে। ওই সমীক্ষাতেই বলা হয়েছে টিকা দেওয়ার পরে, ৮১ শতাংশ যুবক পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেছেন। আর এখানেই বাড়ছিল উদ্বেগ। কিন্তু দুটি ডোজ নেওয়ার পরে এই প্রবণতা অনেকটাই কম বলে জানা যাচ্ছে।

কি বলছে পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট

কি বলছে পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট

LocalCircles-র রিপোর্ট বলছে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর সামগ্রিক ভাবে ৭০ শতাংশ ভারতীয় এবং কোভাক্সিনের নেওয়ার পরে সামগ্রিক ভাবে ৬৪ শতাংশ ভারতীয়দের হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। সেখানে দ্বিতীয় ডোজের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় বেশ কিছুটা পারাপতন দেখতে পাওয়া যায়। তবে ব্যক্তি বিশেষে এর তারতম্য ও ব্যতিক্রমই দুই রয়েছে বলে জানাচ্ছেন সমীক্ষকেরা। এই বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে আসতে গেলে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে বলেই তাদের মত।

 একনজরে ভারতের করোনা পরিসংখ্যান

একনজরে ভারতের করোনা পরিসংখ্যান

অন্যদিকে বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত গোটা দেশে ৬০ কোটি করোনা টিকা ডোজ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত করোনা টিকার একটি ডোজ পেয়েছেন দেশের ৩৪.৬ শতাংশ মানুষ। সেথানে করোনা টিকার দুটি ডোজই পেয়ে গিয়েছেন ১০ শতাংশ মানুষ। তার সঙ্গেই পাল্লা দিয়ে ফের গোটা দেশে বাড়ছে করোনা উদ্বেগ। ফের করোনায় দৈনিক সংক্রমণ ৩৭ হাজার ছাড়াল। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। এমতাবস্থায় তৃতীয় ঢেউয়ের ভয়ে তটস্থ কমবেশি প্রতিটা রাজ্যই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+