এক বছরে চাকরি খেয়েছেন এক কোটির! মোদীর বিরুদ্ধে ফের এক গুরুতর অভিযোগ রাহুলের
বুধবার রাহুল গান্ধী বলেছেন, মোদী সরকারের অধীনে শুধুমাত্র ২০১৮ সালেই এক কোটির বেশি তরুণ চাকরি হারিয়েছেন।
রাফাল, চৌকিদার চোর হ্য়ায়-এর মতো মোদীর বিরুদ্ধে নিয়মিত অভিযোগের বুলির বাইরে বুধবার আরও এক গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহু। এদিন ত্রিপুরায় দাঁড়িয়ে কর্মহীনতাই বর্তান ভারতের সবচেয়ে বড় সমস্য়া বলে তিনি দাবি করেন ২০১৮ সালে মোদী সরকারের অধীনে এক কোটির বেশি তরুণ কাজ হারিয়েছেন। আর তাদের জন্য কিছু করেওনি সরকার।

আগরতলার কাছে খুমুলোয়াং-এর খুম্পুই অ্যাকাডেমী গ্রাউন্ডে এদিন এক জনসভা করেন রাহুল গান্ধী। সেখানে এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০১৮ সালে ভারতে এক কোটির বেশি তরুণ কর্মহীন হয়েচেন। প্রতিদিন দেশে ৩০০০ জন করে মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। শুধুমাত্র ত্রিপুরাতেই সাড়ে সাত লক্ষ তরুণ কর্মহীন। কিন্তু তাদের জন্য নরেন্দ্র মোদী সরকার কিছুই করেনি।
শুধু কর্মহীনতা নয়, বিজেপির বিরুদ্ধে নীতিগত লড়াইয়ের আহ্বানও জানান রাহুল। বলেন দেশে এখন দুই ধারার রাজনীতি রয়েছে। একদিকে আছে বিজেপির বিভেদ ও ঘৃণার রাজনীতি, আরেকদিকে রয়েছে কংগ্রেসের ভালবাসা, একতা ও সংহতির নীতি। এই নৈতিক লড়াইতেই বিজেপিকে হারিয়ে কেন্দ্রে কংগ্রেস সরকার গড়ার ডাক দেন তিনি।












Click it and Unblock the Notifications