ভারতের এক কোটি যুব সম্প্রদায়কে নদী পরিষ্কারের কাজে লাগানো হবে: কিরেণ রিজিজু
ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (এনএমসিজি)–এর আওতায় ভারতের যুব সম্প্রদায় দেশের নদী পরিষ্কারের কাজের সঙ্গে যুক্ত হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন যে ৭৫ লক্ষ থেকে ১ কোটি যুব সম্প্রদায় বাড়ানো হবে এই গঙ্গা নদী পরিষ্কারের কাজে।

শুক্রবার নমামি গঙ্গা প্রকল্পের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে রিজিজু ও জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার নেহেরু যুব সংগঠনের (এনএয়াইকেএস) প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। এই বৈঠকের পর রিজিজু বলেন, 'যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং জল শক্তি মন্ত্রক জাতীয় ক্লিন গঙ্গা (এনএমসিজি) উদ্যোগ অংশগ্রহণ বৃদ্ধি করবে। আমাদের মন্ত্রণালয় দেশের সব বড় নদী পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে কাজ করতে ৭৫ লক্ষ যুব স্বেচ্ছাসেবীর সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। এনওয়াইকেএসের যুবকরা ভারতের নদীগুলি পরিষ্কার করতে ব্যস্ত, যাদের সংখ্যা শীঘ্রই এক কোটিতে উন্নীত হবে।’ শেখাওয়াত জানিয়েছেন যে তিনি এই যুবকদের কাছ থেকে মিশনের প্রকৃত তথ্য পাবেন বলে আশাবাদী, যাতে একটি ডাটাবেসের ভিত্তিতে ভবিষ্যতের নীতি প্রস্তুত করা যায় এবং এজন্য যুবসমাজের সঙ্গে চলমান এবং অবিরাম কথোপকথন হওয়া প্রয়োজন।
শেখাওয়াত বৈঠকে অংশগ্রহণকারীদের জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল–সম্পর্কিত বিষয়ে যুবকদের বৃহত্তর অংশগ্রহণ চান এবং গঙ্গা দূষণ হ্রাস ও পুনরুজ্জীবন প্রচারে এনসিসি, এনএসএস এবং এনওয়াইকেএসের ভূমিকা বাড়াতে হবে। তিনি বলেন, 'দেশের ৪০ শতাংশ জনসংখ্যা গঙ্গা নদূর ওপর নির্ভরশীল। তাই পরিচ্ছন্নতার ক্ষেত্রে জনগণের বূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গঙ্গা থেকে আমরা যতটুকু পাই আমাদেরও উচিত কিছুটা তাকেও ফেরত দেওয়া। এ জন্য নদীর তীর ও ঘাটগুলির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
করোনা ভাইরাসের মহামারি কম হয়ে যাওয়ার পর দুই মন্ত্রকের মন্ত্রী সরাসরি পরিষ্কার–পরিচ্ছন্নতার কর্মসূচির তথ্য পেতে উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলগুলি পরিদর্শন করবেন। বৈঠকে এনএমসিজির ডিরেক্টর জেনারেল রাজীব রঞ্জন মিশ্র জানিয়েছিলেন যে গঙ্গা পরিষ্কারের জন্য তৃণমূল পর্যায়ে ২০,০০০ গঙ্গা ডটস (মেসেঞ্জার) সক্রিয় রয়েছেন, যাদের সমস্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে, এনএমসিজির দূষণ হ্রাস এবং পুনরায় তরান্বিত করার প্রচেষ্টাতে জনগণের অংশগ্রহণ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের ২,৩৬৬ টি গ্রামে গতি অর্জন করেছে।
২০১১ সালের ১২ অগাস্ট ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা শুরু হয় দেশের বিভিন্ন জায়গার গঙ্গা নদী সহ অন্যান্য নদীগুলি পরিষ্কার করার লক্ষ্যে।












Click it and Unblock the Notifications