এক পুলিশ কর্মীকে আটক করলেন আরও এক পুলিশ কর্মী! কারণ জানলে স্যালুট করবেনই
এক পুলিশ কর্মীকে আটক করলেন আরও এক পুলিশ কর্মী। সঠিক ভাবে হেলমেট না পড়াতে একেবারে রাস্তার মাঝে ওই পুলিশ কর্মীকে পাকড়াও করা হয়। সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল সেই ঘটনা। এক পুলিশ কর্মী টুইট করে সেই ঘটনার ছবি পোস্ট করেছেন।
এক পুলিশ কর্মীকে আটক করলেন আরও এক পুলিশ কর্মী। সঠিক ভাবে হেলমেট না পড়াতে একেবারে রাস্তার মাঝে ওই পুলিশ কর্মীকে পাকড়াও করা হয়। সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল সেই ঘটনা। এক পুলিশ কর্মী টুইট করে সেই ঘটনার ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাফ হেলমেট পড়ার জন্যে এক পুলিশ কর্মীর কাছ থেকে ফাইন নেওয়া হচ্ছে।

ছবিতে যে পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে, তিন একটি স্কুটার চালাচ্ছেন। এবং সেটি গিয়ার ছাড়া। ওই পুলিশ কর্মী যে হেলমেট পড়ে আছেন তাতে পুরো মুখ-মাথা ঢাকা পড়ছে না। যে পুলিস কর্মী আটক করেছেন তিনি একেবারে হিরো নেটিজেনদের কাছে। সোশ্যাল মিডিয়া জুড়ে কুড়োচ্ছেন স্যালুট।
কেউ কেউ আবার বলছেন, এটা নিছকও ছবি তোলার একটা বাহানা। এক ব্যক্তি লিখেছেন, বহু পুলিশ কর্মীকেই এমন নিয়ম ভাঙতে দেখা যায়। অনেকে হেলমেট ছাড়া ঘরাফেরা করেন। তাহলে তাঁদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মন্তব্য একাংশের। ট্র্যাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে ফিরতে মানুষ একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছে।
কার্যত আইনের ফাঁকে পড়ে সহজেই বেরিয়ে যাওয়া যায়। আর সেই অজুহাতে দেশের সর্বত্রই ট্র্যাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে চলাফেরা। এই তালিকা থেকে আলাদা নয় পুলিশ কর্মীরাও। গাড়ি কিংবা বাইকে পুলিশ লেখা থাকলেই হল! কেউ ছুটছেন বাইকে হেলমেট ছাড়া তো কেউ লাল লাইটকে বুড়ো আঙুল দেখিয়েই এগিয়ে যাচ্ছেন রাস্তায়।
Good evening sir
— R T NAGAR TRAFFIC BTP (@rtnagartraffic) October 17, 2022
half helmet case booked against police
Tq pic.twitter.com/Xsx5UA40OY
সেখানে দাঁড়িয়ে কার্যত নজির বেঙ্গালুরুর এই ঘটনা। যেখানে খোদ এক পুলিশ কর্মীকে ট্র্যাফিক আইন না মানার জন্যে কেস দিচ্ছেন আরেক পুলিশ কর্মী। আর তা দেখে অনেকেই আবার ধন্য ধন্য করছেন। বলছেন এই রাজ্যের দেখে সবার শেখা উচিৎ!! সম্প্রতি দেশে ট্রাফিক ব্যবস্থাকে আরও কড়া করার কথা বলা হচ্ছে।
Sir this has to be done more. I see many cops taking pillion cops without helmet and many cops letting them go by. Rules are to be followed to the T.
— Aditya_Kornginnaya (@iamadikorn) October 18, 2022
দেশে ক্রমশ বাড়ছে দুর্ঘটনা। এমনকি মৃত্যুর ঘটনাও বাড়ছে। সেখানে দাঁড়িয়ে এই ঘটনা একেবার উদাহারণ হিসাবেই দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications