পুলওয়ামাতে নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলার চেষ্টা, গুলি লড়াই মৃত এক সাধারণ নাগরিক

পুলওয়ামাতে নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলার চেষ্টা, গুলি লড়াই মৃত এক সাধারণ নাগরিক

আবারও সংবাদ শিরোমানে পুলওয়ামা৷ জম্মু কাশ্মীরের এই অঞ্চলটিতে প্রায় সারা বছরই জঙ্গি আক্রমণ লেগেই থাকে৷ রবিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা!যার পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও৷ রবিবার, দু'পক্ষের গুলির লড়াইয়ে পড়ে একজন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে! একজন অসামরিক নাগরিক নিহত হওয়া বিষয়টি কাশ্মীর জোন পুলিশ নিশ্চিত করেছে।

কী ঘটেছে ঘটনা?

কী ঘটেছে ঘটনা?

সন্ত্রাসীরা তুর্কওয়াঙ্গাম, শোপিয়ানের সঙ্গে পুলওয়ামাকে সংযোগকারী সেতুর কাছে পুলওয়ামার একটি সিআরপিএফ (১৮২এন/এসওজি) - একটি যৌথ টহলদারি দলের উপর গুলি চালায়। জঙ্গি ও জঙ্গি দলের মধ্যে ক্রসফায়ারের সময় গুলি লেগে একজন সাধারণ ব্যক্তি আহত হন। তাঁকে অবিলম্বে পুলওয়ামা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। আহত ব্যক্তির নাম শোয়েব আহ গনি। তিনি শোপিয়ানের তুর্কওয়াঙ্গামের বাসিন্দা বলে জানা গিয়েছে! স্থানীয় পুলিশ জানিয়েছে জঙ্গিরা অল্প সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জড়িয়েছিল সংক্ষিপ্ত সুযোগের মুখোমুখি হওয়ার পর। এরপর তারা কাছের একটি বাগানে ঢুকে আত্মগোপন করে৷ এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং জঙ্গিদের খুঁজে পেতে অনুসন্ধান চালাচ্ছে জম্মু৷ কাশ্মীর পুলিশ

শুধু পুলওয়ামাতেই নয়, জঙ্গি হামলা অব্যাহত কাশ্মীর উপত্যকা জুড়ে!

শুধু পুলওয়ামাতেই নয়, জঙ্গি হামলা অব্যাহত কাশ্মীর উপত্যকা জুড়ে!

প্রসঙ্গত, গত শুক্রবার জম্মু-কাশ্মীরের কাটরার কাছে বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের একটি বাসে আগুন ধরে৷ প্রাথমিকভাবে বিষয়টিক বাস দুর্ঘটনা মনে হলেও রবিবার একটি জঙ্গিসংগঠন এই ঘটনাকে জঙ্গি হামলা বলে দায় স্বীকার করেছে। এ নিয়ে রীতিমতো নড়েচড়ে বসেছে কাশ্মীর পুলিশ ও সেনা৷ 'জম্মু-কাশ্মীর ফ্রিডম ফাইটার্স' নামের একটি জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেছে৷ যদিও এরকম কোনও জঙ্গি সংগঠনের এর আগে শোনেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ঠিক কী দাবি করেছে 'জম্মু-কাশ্মীর রিডম ফাইটার্স'?

ঠিক কী দাবি করেছে 'জম্মু-কাশ্মীর রিডম ফাইটার্স'?

জম্মু-কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামের সন্ত্রাসী সংগঠনের তরফে মুখপাত্র নাদিম চৌধুরীর নামঙ্কিত চিঠিটিতে লেখা হয়েছে, বৈষ্ণোদেবী অমরনাথ সহ একাধিক তীর্থযাত্রার নাম করে হিন্দুরা জম্মু-কাশ্মীরের জনসংখ্যার গ্রাফ পাল্টাতে চাইছে৷ তাদের এই ষড়যন্ত্র কোনও ভাবেই সহ্য করা হবে না৷ আমরা এই ষড়যন্ত্র ভেঙে ফেলব। সঙ্গেই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে, অন্য রাজ্য থেকে হিন্দুদের নিয়ে এসে কাশ্মীর দখলের পরিকল্পনা করছে হিন্দুত্ববাদীরা৷ মূর্তিপুজো করতে কাশ্মীরের এলাকায় যাতে আ আসেন হিন্দুরা বলেও চিঠিতে জঙ্গিরা হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+