নামিবিয়া থেকে আনা ৮টির মধ্যে গর্ভবতী একটি চিতা! আশা জাগাচ্ছে 'আশা'
নামিবিয়া থেকে আনা ৮টির মধ্যে গর্ভবতী একটি চিতা! আশা জাগাচ্ছে 'আশা'
দীর্ঘ ৭০ বছর পর ভারতের মাটিতে এসেছে আটটি চিতা। নামিবিয়া থেকে চিতাগুলিতে কুনোর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। আপাতত সেগুলি নজরদারিতেই রয়েছে। ঘেরাতেই রাখা হয়েছে। এখনও সাধারণ মানুষের জন্য চিতাগুলিকে খুলে দেওয়া হয়নি। মূলত দেশের মাটিতে চিতার সংখ্যা বাড়াতেই এহেন পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রের তরফে। আর এর মধ্যেই আশার (Kuno National Park) খবর সামনে আসছে। নামিবিয়া থেকে আনা একটি চিতা 'আশা' গর্ভবতী বলে খবর সামনে আসছে। বাইরে থেকে আনা চিতাগুলির মধ্যে তিনটি মেয়ে চিতা রয়েছে। আর এই খবর সামনে আসার পরেই উৎসাহিত বন আধিকারিকরা।

'আশা'কে ঘিরে তৈরি হচ্ছে আশা-
Kuno National Park-এর আধিকারিকরা জানাচ্ছেন, আশা নামের চিতাটির গর্ভবতী হওয়ার মতো বেশ কিছু সঙ্কেত পাওয়া গিয়েছে। শারীরিক, ব্যবহারিক এবং হরমোনাল কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বলে জানাচ্ছেন আধিকারিকরা। অন্যদিকে চিতা প্রজেক্টের সঙ্গে যুক্ত এক আধিকারিকের মতে, এখনও পর্যন্ত যা অবস্থা তাতে আমরা উৎসাহিত এই বিষয়টিকে নিয়ে। তবে এই বিষয়ে আরও সুনিশ্চিত হতে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছেন আধিকারিকরা।

কি বলছেন CCF-এর আধিকারিকরা?
চিতা সংক্রান্ত ফান্ডের (CCF) আধিকারিকরাও এই বিষয়ে আশার আলো দেখতে শুরু করেছেন। তাঁরা বলছেন, যদি আশা গর্ভবতী হয় তাহলে এটি তার প্রথম পদক্ষেপ। মনে করা হচ্ছে নামিবিয়াতেই এমন কিছু ঘটেছে। এমনকি তাঁকে জঙ্গলের মধ্যেও দেখা গিয়েছিল। তবে যদি বাচ্চা হয় তাহলে অবুলম্বে শান্ত এবং প্রাইভেসি রয়েছে এমন একটা জায়গা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন CCF-এর আধিকারিকরা। এমনকি ওই চিতার আশেপাশে কাউকে যাওয়া চলবে না। এমনকি যেখানে রাখা থাকবে সেখানে খাওয়া এবং জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।

দেশে বাড়বে চিতার সংখ্যা-
দীর্ঘদিন হয়ে গিয়েছে দেশে চিতা ছিল না। মোদীর জন্মদিনের দিন এগুলিকে নিয়ে আসা হয়। ডাক্তার লরি মার্কার জানাচ্ছেন, আশা নামে চিতাটি দীর্ঘ সময়ে জঙ্গলে ছিল। সেখানেই গর্ভবতী হয়েছিল বলে মনে করা হচ্ছে। আর তা হলে ভারতের চিতা প্রজেক্টের ক্ষেত্রে ভালো খবর বলেই সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন লরি মার্কার। এক্ষেত্রে প্রশিক্ষিত আধিকারিকদের অবুলম্বে মোতায়েনের কথা বলেছেন তিনি। এমনকি প্রতি মুহূর্ত ওই চিতাটির কাছে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন তিনি। তবে আশা বাচ্চা দেয় তাহলে নামবিয়া থেকে আনা ৮টি চিতার মধ্যে আরও একটি বড় উপহার এটা হতে চলেছে বলে মনে করছেন আধিকারিকরা।












Click it and Unblock the Notifications