Kuno Sasha Died: শেষ রক্ষা হল না! নামিবিয়া থেকে আনা ‘সাশা'র মৃত্যু কুনোর জঙ্গলে

মৃত্যু হল নামিবিয়া থেকে ভারতে আনা একটি চিতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগে নামিবিয়া থেকে আটটি চিতা আসে ভারতে। এরপর মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে সেগুলি ছাড়েন খোদ প্রধানমন্ত্রী নিজে। কার্যত যা ছিল যুগান্তকারী একটি পদক্ষেপ। দীর্ঘ দশক আগে ভারতের জঙ্গল থেকে হারিয়ে যায় চিতা।

নামিবিয়া থেকে আনা ‘সাশার মৃত্যু কুনোর জঙ্গলে

এরপর ফের ভারতের মাটিওতে চিতা আসা ঘিরে আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু তার মধ্যে একটি চিতার মৃত্যুর খবর।

নামিবিয়া থেকে ৫টি স্ত্রী চিতা এবং তিনটি পুরুষ চিতা আনা হয়। এর মধ্যেই একটি মহিলা চিতার মৃত্যু হয়। মৃত ওই চিতাটির নাম 'সাশা' বলে জানা গিয়েছে। কুনো জাতীয় উদ্যান সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই 'সাশা' অসুস্থ ছিল। এমনকি চিকিৎসকরা চিকিৎসা করে জানিয়েছিলেন যে মহিলা চিতাটির অবস্থা ভালো নয়।

আর জানুয়ারি মাসেই তা জানান চিকিৎসকরা। এরপর থেকে কড়া নজর রাখা হচ্ছিল ওই চিতাটির উপর। আজ সোমবার জঙ্গলের মধ্যেই নির্দিষ্ট একটি ঘেরাটোপে মহিলা চিতাটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন বন দফতরের আধিকারিকরা।

অন্যদিকে মধ্যপ্রদেশ বন দফতর সূত্রে জানা গিয়েছে, চিতাটির কিডনির মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। আর এর ফলেই মৃত্যু হয়েছে সাশার। তবে নামিবিয়া থেকে ভারতে নিয়ে আসার আগে থেকেই চিতাটির শারীরিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে। ২০২২ সালের ১৫ অগাস্ট চিতাটিকে ভারতে নিয়ে আসার সময়ে একটি ব্লাড টেস্ট করা হয়। আর সেখানে চিতাটির ক্রিয়েটিনিন লেভেল ৪০০- এরও বেশি ছিল। আর তাতেই স্পষ্ট ছিল নামিবিয়া থেকে আসার আগে থেকেই কিডনির সংক্রমণ ছিল।

যদিও সবরকম ভাবে বাঁচানোর চেষ্টা করা হয় সাশাকে। প্রতি মুহূর্তে চিকিতসকরা তাঁকে নজরে রেখেছিলেন। এমনকি মধ্যপ্রদেশের জঙ্গলে ছুটে এসেছিলেন একাধিক প্রাণী বিশেষজ্ঞ। এমনকি চিতা সংরক্ষণ ফাউন্ডেশন নামিবিয়ার বিশেষজ্ঞরাও সাশার চিকিৎসার বিষয়ে ভিডিও কনফারেন্সিং এবং ফোনের মাধ্যমে অবিরাম যোগাযোগে ছিলেন।

কিন্তু সব চেষ্টা বৃথা গেল। চলে গেল শাসা। মূলত ভারতের জঙ্গলে চিতার সংখ্যা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল নামিবিয়া থেকে আনা চিতাগুলি। ৫টি স্ত্রী চিতা এবং তিনটি পুরুষ চিতা আনা হয়। এর মধ্যেই একটি মহিলা চিতার মৃত্যু হয়। ফলে মাত্র চারটি স্ত্রী চিতা পড়ে থাকল।

এর ফলে চিতার বংশবৃদ্ধির যে পরিকল্পনা সরকারের তরফে নেওয়া হয় তাতে যথেষ্ট ধাক্কা লাগবে বলেই মনে করছেন চিতা বিশেষজ্ঞরা। যদিও দক্ষিণ আফ্রিকা থেকে আগামী কয়েক বছরে একাধিক চিতা আনা হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+