আপনার কনফার্ম টিকিটেই দ্বিতীয় ব্যক্তি সফর করতে পারবেন! রেলের নয়া সুবিধা জানুন

আপনার কনফার্ম টিকিটেই দ্বিতীয় ব্যক্তি সফর করতে পারবেন! রেলের নয়া সুবিধা জানুন

Indian Railways: রেল যাত্রীদের জন্যে বড় খবর। ট্রেনের কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সফর করতে পারছেন না। সেক্ষেত্রে ওই কনফার্ম টিকিট আপনার পরিবারের যে কোনও দ্বিতীয় ব্যক্তিকে ট্রান্সফার করতে পারেন। এমনকি যার প্রয়োজন তাঁকেও ওই টিকিট দিতে পারবেন। অসাধারণ এই সুবিধা যাত্রীদের জন্যে নিয়ে এসেছে ভারতীয় রেল। কিন্তু কীভাবে এই সুবিধার ব্যবহার নেওয়া যেতে পারে? এই প্রতিবেদনেই এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

রেল যাত্রীদের জন্যে দারুন সুবিধা

রেল যাত্রীদের জন্যে দারুন সুবিধা

রেলের যাত্রীরা প্রায়ই এই সমস্যার সম্মুখীন হন যে টিকিট বুক করার পরে, তারা ভ্রমণ করতে পারছেন না। এই পরিস্থিতিতে হয় তাদের টিকিট বাতিল করতে হয়। এবং তাদের জায়গায় যাকে পাঠাতে হবে তার জন্য একটি নতুন টিকিট কিনতে হয়। সেক্ষেত্রে কনফার্ম টিকিট পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। আর সেদিকে তাকিয়েই রেলের তরফে দারুন একটি সুবিধা নিয়ে আসা হয়েছে। যদিও অনেক দিন ধরেই এই সুবিধা রয়েছে রেলের তরফে। কিন্তু যাত্রীদের এই বিষয়ে খুবই কম জ্ঞান ছিল। কিন্তু কীভাবে রেলের এই সুবিধা নেবেন?

পরিবারের সদস্যদের আপনার টিকিট স্থানান্তর

পরিবারের সদস্যদের আপনার টিকিট স্থানান্তর

একজন যাত্রী তার পরিবারের অন্য যে কোন সদস্য যেমন বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্বামী এবং স্ত্রীর নামে তার নিশ্চিত টিকিট স্থানান্তর করতে পারেন। এ জন্য ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে যাত্রীকে অনুরোধ জানাতে হবে। এর পরে, টিকিটের উপর যাত্রীর নাম কেটে দেওয়া হয় এবং যে সদস্যের নামে টিকিট স্থানান্তর করা হয়েছে তার নাম দেওয়া হয়। মাত্র কয়েক মিনিটের এই কাজ। আর তা করলেই যাবতীয় সমস্যার সমধান।

২৪ ঘন্টা আগে দিতে হবে আবেদন

২৪ ঘন্টা আগে দিতে হবে আবেদন

যাত্রী যদি সরকারী কর্মচারী হন এবং তার ডিউটিতে যাচ্ছেন, তবে তিনি ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে এই বিষয়ে আবেদন করতে পারেন। যে ব্যক্তির নামে টিকিট ট্রান্সফার করতে চাইছেন তা করে দেওয়া হবে। যদি বিয়েতে যাওয়া লোকজনের সামনে এমন পরিস্থিতি আসে, তাহলে বিয়ে ও পার্টির আয়োজককে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪৮ ঘণ্টা আগে আবেদন করতে হবে। মাথায় রাখতে হবে এই সুবিধা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেও পাওয়া সম্ভব। এই সুবিধা এনসিসি ক্যাডেটদের জন্যও উপলব্ধ।

একবারই এই সুবিধা মিলবে-

একবারই এই সুবিধা মিলবে-

ভারতীয় রেল বলছে, এই টিকিটের ট্রান্সফার মাত্র একবারই করা যেতে পারে। অর্থাৎ, যদি যাত্রী একবার তার টিকিট অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করে থাকেন, তবে এখন তিনি তা পরিবর্তন করতে পারবেন না। শুধুমাত্র দ্বিতীয় ব্যক্তির নামেই টিকিট বদলানো সম্ভব। থার্ড কোনও ব্যক্তির পক্ষে তা সম্ভব নয়। এই বিষয়টি মাথায় রাখতে হবে।

Train Ticket ট্রান্সফার কীভাবে করবেন?

Train Ticket ট্রান্সফার কীভাবে করবেন?

প্রথমেই টিকিটের প্রিন্ট আউট বার করুন। এরপরেই নিকটস্থ রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যান। যার নামে টিকিট ট্রান্সফার করতে হবে, তার আইডি প্রুফ যেমন আধার বা ভোটিং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। কাউন্টারে টিকিট স্থানান্তরের জন্য আবেদন করুন। এই বিষয়ে আরও বিস্তারিত আনতে স্থানীয় কোনও রেল স্টেশনে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+