পিএফ থেকে টাকা তোলার সুবিধা রয়েছে অ্যাপের মাধ্যমেও, একনজরে পদ্ধতি
কোভিড ১৯ পরিস্থিতিতে চাকুরিজীবীদের হাতে টাকার যোগান বাড়াতে, ইপিএফও থেকে টাকা তোলার পদ্ধতির সরলীকরণ করেছে সরকার। পরিমাণও নির্দিষ্ট করে দিয়েছে সরকার।
কোভিড ১৯ পরিস্থিতিতে চাকুরিজীবীদের হাতে টাকার যোগান বাড়াতে, ইপিএফও থেকে টাকা তোলার পদ্ধতির সরলীকরণ করেছে সরকার। পরিমাণও নির্দিষ্ট করে দিয়েছে সরকার। সেক্ষেত্রে ইপিএফ-এ জমা থাকা টাকার ৭৫ শতাংশ কিংবা তিন মাসের বেতন, যেটা কম হবে সেটাই দেওয়া হবে কর্মীদের, এমনটাই জানিয়েছিলেন অর্থমন্ত্রী।

রাখা হয়নি কোনও সময়সীমা
ইপিএফও এই সুবিধা দেওয়ার জন্য কোনও সময়সীমা রাখেনি। যতদিন পর্যন্ত এই মহামারী থাকবে, ততদিন পর্যন্ত টাকা তোলার এই সুবিধা থাকতে পারে।

ইপিএফও পোর্টাল ছাড়াও উমঙ্গ অ্যাপে সুবিধা
ইপিএফও পোর্টাল ছাড়াও কর্মীরা উমঙ্গ অ্যাপের মাধ্যমে টাকা তোলার সুবিধা গ্রহণ করতে পারবেন। উমঙ্গ অ্যাপ হল এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ই-গর্ভমেন্ট সার্ভিস গ্রহণ করা যায়। যেসব ব্যবহারকারী এই অ্যাপ ডাউনলোড করতে চান, তাঁদেরকে 9718397183-তে মিসড কল দিতে হবে। এছাড়াও উমঙ্গ ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

যেভাবে উমঙ্গ অ্যাপে পাওয়া যাবে সুবিধা
ব্যবহারকারীকে উমঙ্গ অ্যাপে যেতে হবে। সেখান থেকে যেতে হবে ইপিএফওতে। সেখান থেকে রিকোয়েস্ট ফর অ্যাডভান্স কোভিড ১৯-এ যেতে হবে। এরপর ব্যবহারকারীকে UAN দিতে হবে। এরপর ওটিপির জন্য ক্লিক করতে হবে। ব্যবহারকারীর অ্যাকাউন্টের শেষ ৪ ডিজিট দিয়ে লগই অ্যাকাউন্ট পাওয়া যাবে। সেখান থেকে সদস্যের আইডি দিতে হবে। এরপর প্রসিড ফর ক্লেমে ক্লিক করতে হবে। এরপর ব্যবহারকারীর ঠিকানা দিতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি চেকের ছবি আপলোড করতে হবে, যেখানে ব্যবহারকারীর নাম উল্লেখ থাকতে হবে। এইভাবেই সফলভাবে আবেদন সম্পূর্ণ করা যাবে।
তবে সব কিছু করার আগে কেওয়াইসি এবং আধার লিঙ্কের বিষয়টি নিশ্চিত করতে হবে।












Click it and Unblock the Notifications