ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ পাকিস্তানের, মৃত ১ বিএসএফ জওয়ান
জম্মু, ৫ জানুয়ারি : জম্মু এলাকার আন্তর্জাতিক সীমান্তে ফের নতুন করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ পাক সেনাদের। ১৫টি ভারতীয় শিবিরকে এবার নিশানায় এনেছিল পাক সেনাবাহিনী। পাক হামলায় গুরুতর আহত হয়ে এক বিএসএফ জওয়ানের প্রাণ গিয়েছে।

রবিবার রাতে হীরানগর ও সাম্বা সেক্টরের গুলিবর্ষণ শুরু করে করে পাক সেনারা। আন্তর্জাতিক সীমান্তে চলতে থাকে ক্রমাগত গুলির লড়াই। জম্মু এলাকার আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের তরফে ক্রমাগত গুলিবর্ষণ শুরু করায় পাল্টা জবাবে গুলি গোলা বর্ষন শুরু করে ভারত।
গত সপ্তাহেও পাকিস্তানের তরফে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ করায় ভারত-পাক সেনাদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এক গ্রামবাসীর মৃত্যুও হয়। পাশাপাশি দুই মহিলা-সহ ৬ জন আহত হন।












Click it and Unblock the Notifications