জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় গুলি! এক জওয়ানের মৃত্যু, আহত আরও ৪
জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলি। পাকিস্তার তরফ থেকে গুলি চালনায় এক জওয়ানের মৃত্যু হয়েছে।
জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলি। পাকিস্তার তরফ থেকে গুলি চালনায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। আরও চারজন আহত হয়েছেন। এদিন বেলা এগারোটা নাগাদ গুলি চালনার ঘটনাটি ঘটে পুঞ্চের নিয়ন্ত্রণ রেখায় কৃষ্ণাঘাটি অঞ্চলে। পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনীও।

সূত্রের খবর অনুযায়ী, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার পর দুপক্ষের গোলাগুলি চলে দীর্ঘক্ষণ।
গত সপ্তাহের পাকিস্তান অভিযোগ করেছিল, তাদের তিন সেনাকে হত্যা করেছে ভারতীয় সেনা। ইসলামাবাদে ডেকে পাঠানো হয় ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরভ আলুওয়ালিয়াকে। ১৫ অগাস্ট লিপা ও বাটাল সেক্টরে ভারতীয় বাহিনী সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বলে অভিযোগ করেছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications