অবসরের আগে অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি বাতিল করলেন বিদেশ সফর

অবসরের আগে অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি বাতিল করলেন বিদেশ সফর

তিনি চেয়েছিলেন তাঁর অবসর নেওয়ার আগেই যেন অযোধ্যা মামলার নিষ্পত্তি হয়ে যায়। আর ঠিক সে কারণেই দেশের প্রধান বিচারাপতি রঞ্জন গগৌ নিজের সরকারি বিদেশ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেন। চলতি মাসেই তাঁর বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু রাম জন্মভূমি–বাবরি মসজিদ মামলার রায় লেখার পর্যাপ্ত সময় নেওয়ার জন্যই তিনি বিদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ অবসর গ্রহণের আগে দীর্ঘদিন ধরে চলা এই মামলার শেষ দেখতে চান তিনি।

অবসরের আগে অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি বাতিল করলেন বিদেশ সফর


সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, ১৮ অক্টোবর রঞ্জন গগৌয়ের দুবাই উড়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে কিছু অনুষ্ঠানে যোগ দিতে তিনি কায়রো, ব্রাজিল এবং নিউ ইর্য়কে যেতেন। ৩১ অক্টোবর তাঁর দেশে ফিরে আসার কথা ছিল। এই সফরের জন্য প্রধান বিচারপতি গত মাসেই নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতি পেয়েছিলেন। এমনিতেই দিওয়ালির জন্য সুপ্রিম কোর্ট ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু মঙ্গলবারই গগৌয়ের দপ্তর থেকে মোদী সরকারকে তাঁর বিদেশ সফর বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। কেন এই সিদ্ধান্ত প্রধান বিচারপতি নিয়েছেন সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বিতর্কিত এই মামলার রায় রঞ্জন গগৌ তাঁর অবসরের আগেই নিশ্চিত করে যাবেন বলেই তিনি বিদেশ যাত্রা স্থগিত রাখেন। তিনি চলতি বছরের ১৭ নভেম্বর অবসর নেবেন বলে জানা গিয়েছে।

গত মাসেই এই মামলার শুনানির সময় গগৌ সব পক্ষকে জানিয়েছিলেন যে, ১৮ অক্টোবরের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে। তিনি এও ইঙ্গিতও দিয়েছিলেন যে, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চটি এই মামলার শুনানির জন্য প্রতিদিন অতিরিক্ত একঘণ্টা বসতে প্রস্তুত রয়েছে এবং এমনকী শনিবারও যদি দরকার পড়ে তবে এই মামলার শুনানি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+