এই দিওয়ালিতে অন্যের মুখে ফুটিয়ে তুলুন হাসি, ঘর আলোকিত হবে আপনার
এই দিওয়ালি পালন করুন অন্য রকমভাবে
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। দুর্গাপুজো বা নবরাত্রির পরই দরজায় কড়া নাড়বে আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি। দিওয়ালি হল আলোর উৎসবের পাশাপাশি অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। এ বছর যা বিশেষভাবে প্রয়োজন। এই উৎসব উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভারতীয়রা নতুন পোশাক, ডেকরেশান, প্রদীপ, ল্যাম্প সহ ইত্যাদি জিনিস কেনার জন্য ভিড় জমান বাজারে। এ বছর নিজের জীবন আলোকিত করার পাশাপাশি আসুন অন্যের জীবনেও আলো ও আনন্দ ভরে তোলার শপথ নিই। সাহায্য করি অন্যদের।

আশ্রয়হীন শিশুদের কাছে যান
পুরনো পোশাক ফেলে দেওয়ার আগে তাই দু'বার চিন্তা করুন অথবা জুতো বা অন্য সামগ্রী না ফেলে বরং বস্তি এলাকার শিশুদেরকে দিন, দেখুন তাদের মুখে হাসি ফুটবে। এ বছর দিওয়ালিতে নিজের স্থানীয় জায়গার বস্তি এলাকায় যান এবং উৎসবমুখর আলো থেকে বঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন। আশ্রয়হীন শিশুদের কাছে একটুখানি আশ্রয়ও বাড়ির থেকে কম নয়। তাদের বাড়িতে উপহার নিয়ে হাসিমুখে যান। তাদের খুশি দেওয়াই আপনার লক্ষ্য থাকবে। টাকা দেওয়ার বদলে খেলনা, মিষ্টি এবং পেন, খাতা, রঙের বাক্সের মতো প্রয়োজনীয় জিনিস দিন। এটুকুর মাধ্যমেই আপনি তাদের হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিতে সহায়তা করবেন।

শিশুদের জন্য উপহার কিনে দিন
অনেক অনাথ আশ্রম ও এনজিও বড় মেলার আয়োজন করে থাকে এবং সেখানকার শিশুদের তৈরি হস্তশিল্প বিক্রি করে। এইসব জিনিস কিনে আপনি শিশুদের উৎসাহ দিতে পারেন এবং নিজেও শিশুদের উপহার কিনে দিয়ে তাদের এই উৎসবে মুখে হাসি ফোটাতে পারেন।

শিশুদের শিক্ষার জন্য দান
শিশুদের শিক্ষার জন্য দান করুন। এটা করলে আপনি শুধু শিশুটিকে লিখতে, পড়তে বা গণনা করতে শেখাচ্ছেন না বরম এই সমাজের মূল্যবোধ বোধার যোগ্য করে তুলছেন।

স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করুন
পরিবেশের ক্ষতি করে এমন বাজি কেনার চেয়ে সেভ দ্য চিলড্রেনের মতো স্বেচ্ছাসেবী সংস্থায় টাকা দিন। বিশ্বে শিশুর অধিকার নিয়ে লড়াই করা সেভ দ্য চিলড্রেন শিশুদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করে। আজকের সমাজে শিশুরা যে সমস্যার সম্মুখিন হয়েছে, যার মধ্যে প্রধান শিক্ষা, পুষ্টি, পাচার, হিংসা ও যৌন হেনস্থা, সেগুলি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটার জন্যই গোটা বিশ্বে কাজ করছে এরা।












Click it and Unblock the Notifications