১৪৯ এর রিচার্জে এয়ারটেল, ভোডাফোনের থেকে বেশি ডেটা জিও-র

১৪৯ এর রিচার্জে এয়ারটেল, ভোডাফোনের থেকে বেশি ডেটা জিও-র

বর্তমানে সমস্ত টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানই এখন আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে আপনি যদি ১৫০ টাকার কমে প্রায় একমাস ভ্যালিডিটির সস্তা প্ল্যানের খোঁজ করে থাকেন তবে এয়ারটেল, ভোডাফোন ও জিওর হাত ধরে কিছুটা দিশা দেখতে পারেন।

বর্তমানে দেশের সব থেকে বড়ো তিনটি টেলিকম সংস্থার কাছেই রয়েছে ১৪৯-এর প্ল্যান। তবে ডেটা ও অন্যন্য সুবিধার নিরিখে রয়েছে বেশ কিছু সুবিধা ও অসুবিধা। যদিও আগেই জিও এখন শুধুমাত্র জিও থেকে জিও আনলিমিটেড কল অফার করে, অন্যান্য নেটওয়ার্কের জন্য আইইউসি লাগু হয়েছে। অর্থাৎ জিও থেকে অন্যন্য কোম্পানিতে কল করতে গেলে দিতে হয় বাড়তি টাকা।

জিও-র ১৪৯ এর প্ল্যানের সুবিধা

জিও-র ১৪৯ এর প্ল্যানের সুবিধা

১৪৯ টাকায় জিও এখন ২৪ দিনের ভ্যালিডিটি অফার করছে। এছাড়াও গ্রাহকরা পাবেন জিও থেকে জিও আনলিমিটেড এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০ মিনিট কলের সুবিধা। আবার এখানে প্রতিদিন ১ জিবি ডেটা ও ১০০ টি এসএমএসের সুবিধাও পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৩০০ মিনিট ফ্রি কলের সুবিধা শেষ হয়ে গেলে ১০টাকার রিচার্জে মাধ্যমে বাড়তি কল করা যাবে সঙ্গে পাওয়া যাবে অতিরিক্ত ১ জিবি ডেটা।

পাশাপাশি ১২৯ টাকার প্ল্যানে গ্রাহকরা জিও থেকে জিও আনলিমিটেড এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ১,০০০ মিনিট কলের সুবিধা পাচ্ছেন। এছাড়াও মোট ২ জিবি ডেটা এবং ৩০০ এসএমএস দেওয়া হচ্ছে। প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন।

এয়ারটেলের সুবিধা

এয়ারটেলের সুবিধা

অন্যদিকে এয়ারটেলের ১৪৮ টাকায় রয়েছে ২৮ দিনের আনলিমিটেড প্ল্যান। কিন্তু এখানে গ্রাহকদের গোটা মাসে মোট ২ জিবি ডেটা ও ৩০০ এসএমএস দেওয়া হবে। যদিও অন্য নেটওয়ার্কে অতিরিক্ত কলের জন্য কোনও বাড়তি টাকা গুনতে হবে না। এছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ।

ভোডাফোনের ১৪৯ টাকা প্ল্যান

ভোডাফোনের ১৪৯ টাকা প্ল্যান

কোম্পানির আনলিমিটেড প্ল্যানের কথা বললে সবার প্রথমে আসবে ১৪৯ টাকার প্ল্যান। এখানেও গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ভোগ করবে। যদিও এখানেও গোটা মাসে গ্রাহকরা ২ জিবি ডেটা ৩০০ এসএমএসের সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+