CAA-র সমর্থনে বিজেপির প্রচার মিছিল নাগপুরে, দেশের বিশ্বাস ঘাতকদের গুলি করে মারার স্লোগান উঠল মিছিলে
গতকালই বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল এবার দেশে সিএএ-র সমর্থনে প্রচার শুরু করবে তারা।
গতকালই বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল এবার দেশে সিএএ-র সমর্থনে প্রচার শুরু করবে তারা। সেই মতই রবিবার সকালে নাগপুরে সিএএ-র সমর্থনে প্রচার শুরু করে বিজেপি। লোক অধিকারী মঞ্চ নাম দিয়ে বিজেপির পতাকা হতে সিএএ-র সমর্থনে স্লোগান তুলে প্রচাপ করছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই আইনের বিরুদ্ধে যাঁরা কথা বলছেন তাঁদের বিশ্বাসঘাতক বলে আক্রমণ করে গুলি করে মারার স্লোগান উঠতে শুরু করে মিছিল থেকে।

নাগপুরের যশবন্ত স্টেিডয়াম েথকে জন অধিকারী মঞ্চের বিশাল মিছিল শুরু হয়েছিল। জাতীয় পতাকা নিয়ে সেই মিছিল শেষ হয় সংবিধান চকে গিয়ে। বিজেপির কয়েকশো কর্মী সমর্থন সামিল হয়েছিলেন সেই মিছিলে। সেখানে প্রতিবাদীদের সরাসরি আগ্রমণ করে গুলি করে মারার স্লোগান উঠতে শুরু করে।
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন দেশের একাধিক জায়গায় সিএএ-র প্রতিবাদে হিংসাত্মক আন্দোলনে প্রায় ২০ থেকে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে সেখানে মৃতের সংখ্যা ১৫ অতিক্রম করেছে। প্রতিবাদীরাই নিজেদের মধ্যে গুলি চালিয়েছে বলে দাবি করেছে পুলিস।












Click it and Unblock the Notifications