আঠারো উর্ধ্বদের ভ্যাকসিনেশনের জন্য অন সাইট রেজিস্ট্রেশনে ছাড়পত্র কেন্দ্রের
কোউইন অ্যাপ ছাড়াও এবার থেকে সশরীরে গিয়ে অন সাইট রেজিস্ট্রেশন (১৮ থেকে ৪৪ বছরের উপভোক্তাদের ক্ষেত্রে) করা সম্ভব। এদিন এমনই নির্দেশ দিয়ে দিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, এর আগে, ১৮ থেকে ৪৪ বছরের উপভোক্তা দের ক্ষেত্রে এইভাবে অনসাইট রেজিস্ট্রেশন উপলব্ধ ছিল না। এবার সেই নিয়মকে লাগু করা হল।

যাতে দেশের কোভিড ভ্যাকসিনেশন কেন্দ্রগুলিতে ভ্যাকসিন নষ্ট যাতে না হয়, তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠকের পর সাফ জানান যে ভ্যাকসিন নষ্ট হতে দেওয়া যাবে না। এর আগে ১৮ থেকে ৪৪ বছরের ভ্যাকসিন উপভোক্তাদের জন্য কেবলমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনই নিয়ম অনুযায়ী বৈধ ছিল। এরপর পরিস্থিতি বদলে যেতে থাকে। বহু জায়গায় দেখা যায়, ভ্যাকসিন নষ্ট হতে থাকে।
এমন পরিস্থিতিতে কেন্দ্র নিল বড় পদক্ষেপ।সরকার সূত্রের খবর,ভ্যাকসিনেশনের অনলাইন রেজিস্ট্রেশন প্রথমের দিকে করা হয়েছে , তার কারণ হল সেই সময় যাতে ভিড়ের জমায়েত না হয় একটি সেন্টারে সেই বিষয়টিকে নজর দেওয়া হয়। এদিকে, পরবর্তীকালে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে এই বয়সসীমার মানুষের ভ্যাকসিন নিতে গিয়ে ফেসিলিটি থেকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের নষ্ট হওয়া কমাতে ও দ্রুত ভ্যাকসিনেশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তৎপরতা বেড়েছে সরকারের তরফে। এই তৎপরতার ফলে আশা করা যাচ্ছে দেশের করোনা পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে ভ্যাকসিনেশন।












Click it and Unblock the Notifications