একনজরে দেখে নিন দেশবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর কয়েকটি বিশেষ উপহার

৭০-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন বিশিষ্টরা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর থেকে 'সেবা সপ্তাহ' পালন করছে বিজেপি। দেশের সমস্ত জেলার ৭০ জায়গায় সেবা সপ্তাহের পাশাপাশি বৃক্ষরোপণ উৎসব পালিত হবে বলে বিজেপি সূত্রে খবর। এহেন দিনে একনজরে দেখে নেওয়া যাক দেশের গরিবদের জন্যে আনা প্রধানমন্ত্রী মোদীর কয়েকটি বিশেষ প্রকল্পের বিশদ।

প্রধানমন্ত্রী জন-ধন যোজনা

প্রধানমন্ত্রী জন-ধন যোজনা

প্রধানমন্ত্রী জন-ধন যোজনা সমাজের নিম্নশ্রেণীর আর্থিক অবস্থা উন্নতি এবং সহায়তা প্রদানের জন্য অন্যতম সেরা প্রকল্প। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপির প্রথম সরকারের আমলে ঘোষণা করা অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প এটি। ২০১৪ সালের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী জন-ধন যোজনা প্রকল্পটির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল না এতদিন, সেই গরিব মানুষদের নতুন অ্যাকাউন্ট করে দেন প্রধানমন্ত্রী।

অটল পেনশন যোজনা

অটল পেনশন যোজনা

ভারত সরকারের একটি গ্যারান্টিযুক্ত পেনশন স্কিম অটল পেনশন যোজনা। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (পিএফআরডিএ) এপিওয়াই পেনশন প্রকল্পের তত্ত্বাবধান করে। অসংগঠিত ক্ষেত্রের মানুষকে স্বেচ্ছায় অবসর গ্রহণের আগে সঞ্চয়ে উৎসাহিত করতেই এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছিল। অল্প বয়সে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করলে সর্বাধিক সুবিধা পাওয়া সম্ভব। অটল পেনশন যোজনা শুধুমাত্র ১৮-৪০ বছর বয়সের মধ্যেই শুরু করা যায়।

প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা

প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা

এই যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ওপর। পরিবারটিকে বিপিএল অন্তর্ভুক্ত হওয়া চাই। আবেদনকারীর রেশন কার্ড থাকা জরুরি। আবেদনকারীর নাম বা পরিবারের কোনও সদস্যের নামে কোনও এলপিজি সংযোগ থাকা চলবে না। এই প্রকল্পে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উজ্জ্বলা সুবিধেভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯,৭০৯ কোটি ৮৬ লক্ষ টাকা সরাসরি পাঠানো হয় এবং ১১ কোটি ৯৭ লক্ষ রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা

প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা

করোনার সময় প্রধাণমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় কোনও গ্যারান্টি ছাড়াই ব্যবসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা ঋণ দিতে প্রস্তুত হয় মোদী সরকার। যে ব্যক্তি ঋণ নিতে চান, সে কী ধরনের ব্যবসা করবেন, ব্যবসার প্রকৃতি ইত্যদি জানাতে হবে কেন্দ্রকে। এছাড়া ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় নথি তৈরি রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+