পেগাসাস ইস্যুতে আইটি অ্যাক্টের আওতায় কেন মামলা হচ্ছে না ? পিটিশনারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
পেগাসাস ইস্যুতে কার্যত জাতীয় রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে। ইজরায়েলি স্পাইওয়্যারের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কার্যত মোদী সরকারের দিকে বিরোধীদের পর পর নিশানা তাক হয়ে যাচ্ছে। এই মাঝে এই ইস্যুতে এক পিটিশনারের কাছে প্রশ্ন রেখেছে সুপ্রিম কোর্ট। পেগাসাস ইস্যুতে আইটি অ্যাক্টের আওতায় কেন মামলা হচ্ছে না ? পিটিশনারকে প্রশ্ন করেছে দেশের শীর্ষ আদালত।

বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের
এদিন পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এনভি রামানা প্রশ্ন তোলেন যে, কেন এখনও পেগাসাস ইস্যুতে কেউ আইটি অ্যাক্ট বা টেলিগ্রাফ অ্যাক্টের আওতায় মামলা দায়ের করছেন না? কেন এখনও ফৌজদারী মামলা দায়ের হয়নি এখনও পর্যন্ত? এদিন সিজেআইয়ের তরফে এই প্রশ্ন উঠে আসতে শুরু করে। এদিকে পিটিশনের তরফে এদিন আদালতে আসেন কংগ্রেস নেতা কপিল সিবাল। তিনি বলেন, 'এই সম্পর্কীয় তথ্যগুলিতে আমাদের কোনও সরাসরি অ্যাকসেস নেই।' এই মর্মে তিনি ৩৭ টি মামলার কথা উত্থাপন করে আদালতে।

স্পাইওয়্যারের কোড নিয়ে বক্তব্য
এদিন আদালতে কপিল সিবাল প্রসঙ্গ তোলেন একাধিক বিষয়ের। তিনি এই মর্মে ক্যালিফোর্নিয়া কোর্টের বক্তব্যের উল্লেখ করেন। যেখানে বলা হচ্ছে পেগাসাসের ভয়াবহ কোড একবার অ্যাক্টিভেট হয়ে গেলে নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে মেলওয়্যারকে সংযুক্ত করে দেওয়া যায়। প্রসঙ্গত,হোয়াটসঅ্যাপ টেকনোলজির তরফে দায়ের করা একটি মামলায় এমন বক্তব্য উঠে আসে ক্যালিফোর্নিয়া আদালতে। ক্যালিফোর্নিয়া আদালতের সেই বক্তব্যে উল্লেখ রয়েছে যে এই ম্যালওয়্যার কেবলমাত্র বিভিন্ন দেশের সরকারকেই দেওয়া যেতে পারে।

'প্রশ্ন হচ্ছে পেগাসাস কি ভারতে প্রবেশ করেছে?'
পেগাসাস ইস্যুতে প্রবলভাবে তোলপাজড ভারতীয় রাজনীতি। এর আগে বহু বিদেশী মিডিয়া হাউসের কনসর্টিয়াম দাবি তোলে যে পেগাসাস ভারতে হানা দিয়েছে। আর এদেশের বহু সাংবাদিক ও রাজনীতিবিদজের ফোনে তা আড়ি পাতছে। এই ঘটনার তীব্র বিরধিতা করে ভারত। দিল্লি সাফ এই ইস্যুতে নিজেদের বক্তব্য তুলে ধরে। সংসদে বিরোধিদের বক্তব্য়কে নস্যাৎ করে দেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দাবি করেন যে গোটা অভিযোগই ষড়যন্ত্র করে করা হয়েছে। এদিকে, আজ আদালতে কবিল সিবাল দাবি করেন যে ,' পেগাসাস যে অনুপ্রবেশ করে তা সকলের জানা, প্রশ্ন হল পেগাসাস কি ভারতে অনুপ্রবেশ করেছে?'

কপিলের জোরদার সওয়াল
কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল প্রশ্ন করেন যে, 'সরকার কেন এনএসও টেকনোলজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি?' প্রসঙ্গত, এই এনএসও টেকনোলজির বিরুদ্ধেই হোয়াটস অ্যাপ এককালে ক্যালিফোর্নিয়ায় মামলা দায়ের করে। কপিল সিবালের প্রশ্ন, যেখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে, সেখানে কেন এনএসও টেকনোলজির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়া হল?

সুপ্রিম বার্তা
এদিকে পিটিশনার এম এল শর্মার তরফে পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা মামলা নিয়া কার্যত তাঁকে ভর্ৎসনা করেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আদালত জানিয়েছে 'এই বিষয়ের সুবিধা নেবেন না।' পেগাসাস ইস্যুতে পর পর মামলা সম্পর্কে শুনে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহে এই বিষয়ে আদালতে শুানানি হবে। তবে আজ কোনও ফর্মাল নোটিস সুপ্রিম কোর্টের তরফে ইস্যু করা হয়নি।












Click it and Unblock the Notifications