অসমে এনআরসির পুনরায় যাচাই চেয়ে এবারসুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য কোঅর্ডিনেটর
অসমে এনআরসির পুনরায় যাচাই চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য কোঅর্ডিনেটর
ঠিক যেমনটা বক্তব্য রেখেছিলেন , তেমনই হচ্ছে! অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ পাঠ করে বিজেপির হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন সেখানের কিছু এলাকায় এনআরসি নিয়ে পুনরায় যাচাইয়ের পথে হাঁটতে চায় তাঁর সরকার। এবার জানা যাচ্ছে যে এই ইস্যুতে অসনমের এনআরসি কো অর্ডিনেটার চাইছেন, এনআরসি নিয়ে 'কম্প্রিহেনসিভ' এ সময় নির্ভর পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হোক।

অসমের রাজ্য কো অর্ডিনেটর কী জানিয়েছেন?
অসমের রাজ্য এনআরসি কো অর্ডিনেটর হিতেশ দেবশর্মা এদিন সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে একটি পুনরায় যাচাইয়ের আবেদন জানান। তিনি এক্ষেত্রে বহু অনিয়মের প্রসঙ্গও উত্থাপন করেন। একই সঙ্গে আদালতের কাছে তিনি আর্জি জানিয়েছেন, যাতে অসমের ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাতিল করা হয়।

অসম ও এনআরসি ইতিহাস
'১৯৫১ অসম এনআরসি'র আপডেট ঘিরে সুপ্রিম কোর্টের নজর দারি ছিল। এর জন্য ২০১৩ সালে নোটিফিকেশন আসে। এরপর ২০১৯ সালে এনআরসির তালিকা থেকে ১৯.০৬ লাখ মানুষ বাদ পড়েন। চাঞ্চল্য ছড়ায় উত্তরপূর্বের রাজ্যে। তুঙ্গে ওঠে পরিস্থিতি। ৩.৩ কোটি আবেদনকারীর মধ্যে ১৯ লাখ মানুষের বাতিল হওয়ার ঘটনা অসমের রাজনীতিকে তোলপাড় করে।

হিমন্ত আশ্বাস ও অসম
এদিকে , অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ পাঠ করেই হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দেন যে তিনি চান, অসমের একাধিক জায়গায় যাতে এনআরসি পুনরায় যাচাই করা হয়। এই ঘটনার ২ দিন আগে ৮ মে অসমের এনআরসি কো অর্ডিনেটার এই মর্মে আবেদন ফাইল করেছেন বলে খবর।

ডিজিটাইজেশন ও এনআরসি
প্রসঙ্গত, ডিজিটাইজেশন এই মুহূর্তে ভারতের কাছে একটি বড় দিক। আদালতকে জানানো নথিতে এনআরসি কো অর্ডিনেটার জানিয়েছেন যে , যাবতীয় এনআরসি সম্পর্কীয় নথি আপাতত ডিজিটাইসড। এরমধ্যে ২.০১ কোটি নথি জনসমক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে তোলা হয়েছে। মোট ৩.৩ কোটি আবেদনের মধ্যে ৬.৫ কোটি সমর্থনকারী নথি রয়েছে। এই সমস্তটাই ডিজিটাইসড হয়ে রয়েছে। প্রসঙ্গত, এই সমস্ত তথ্যের পর এবার অপেক্ষা আদালতের বক্তব্যের।












Click it and Unblock the Notifications