রাজ্যসভায় বাংলা থেকে প্রার্থী কে? শাহের সঙ্গে বৈঠকেই চূড়ান্ত করতে পারেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই দিল্লি পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। আজ সোমবার বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে যোগ দেবেন 'এক দেশ এক নির্বাচন' সংক্রান্ত একটি বৈঠকে। আর তার আগেই রাজধানী পৌঁছে গেলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।

হঠাত করে তাঁর কেন এই সফর তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে মুখ্যমন্ত্রীর (Bengal CM) সফরের সময়েই বিজেপি নেতার (Suvendu Adhikari) দিল্লি সফর জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।

Suvendu Adhikari and Amit Shah

যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিনি (Suvendu Adhikari)। তবে বিরোধী দলনেতার দিল্লি যাত্রার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। ইচ্ছাকৃত ভাবে বিরোধীরা অপপ্রচার করছে বলে দাবি শাসকের।

তবে সূত্রের খবর, দিল্লিতে একগুচ্ছ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে নন্দীগ্রামের বিধায়কের। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক আলোচনা হতে পারে।

গত কয়েকদিন আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন অমিত শাহ। সেই সাক্ষাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। এমনকি সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও শাহকে সিভি আনন্দ বোস জানান বলে খবর। আর এরপরেই আইনশৃঙ্খলা ইস্যুতে বিরোধী দলনেতার (Suvendu Adhikari)সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের নজরে বাংলা। অন্তত ৩৫ টি আসনের টার্গেট বঙ্গ বিজেপি নেতৃত্বকে দেওয়া হয়েছে। কীভাবে তা সম্ভব? রণকৌশল কি হবে সমস্ত কিছু নিয়ে অমিত শাহের সঙ্গে বিস্তারিত আলোচনা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হতে পারে বলেই খবর।

পাশাপাশি রাজ্যসভার পাঁচ আসনে নির্বাচন রয়েছে। একটি আসন পাওয়ার কথা রয়েছে বিজেপির। ইতিমধ্যে নামও পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ওই আসনে কার নাম শেষ পর্যন্ত ঘোষণা করা হতে পারে তা নিয়েও শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহী আলোচনা হতে পারে।

সোমবার দুপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। সম্ভবত এই বিষয়ে তাঁর সঙ্গেও নন্দীগ্রামের বিধায়কের আলোচনা হতে পারে। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরেই নাড্ডার সঙ্গে কথা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+