সোমবার ফের ভূমিকম্প, গত ২৪ ঘণ্টায় তিনবার কেঁপে উঠল গুজরাত
সোমবার ফের ভূমিকম্প, গত ২৪ ঘণ্টায় তিনবার কেঁপে উঠল গুজরাত
রবিবারের পর ফের সোমবার দুপুরেও গুজরাতের মাটি কেঁপে উঠল। ভূমিকম্প অনুভূত হয় এদিন দুপুর ৩টে ৫৬ মিনিটে।

রবিবারের মতো সোমবারও ভূমিকম্পের উৎসস্থল ছিল কচ্ছের ৬ কিমি উত্তর–উত্তরপূর্বের ভুজে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে তিনবার কেঁপে উঠল গুজরীত। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে দক্ষিণ গুজরাতের রাজকোট শহরের পার্শ্ববর্তী অঞ্চলেই ভূমিকম্প হয়। সোমবার দুপুর ১২টা ৫৭ নাগাদ কম্পন অনুভূত হয়। উৎসস্থল রাজকোটের ৮৩ কিমি উত্তরপূর্ব কচ্ছ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। রবিবার সন্ধ্যাতেও কেঁপে ওঠে এই রাজ্য। রাজ্যের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়।












Click it and Unblock the Notifications