মাসুদ আজহারকে নিয়ে নয়া বার্তা! সমস্যার সমাধানের ইঙ্গিত চিনের

জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিয়ে নয়া বার্তা চিনের। ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লিউ জাহুই এদিন বলেন, বিষয়টি নিয়ে সমস্যার সমাধান করা হবে।

জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিয়ে নয়া বার্তা চিনের। ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত লিউ জাহুই এদিন বলেন, বিষয়টি নিয়ে সমস্যার সমাধান করা হবে। গত সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে শেষ মুহুর্তে মাসুদ আজহারকে নিয়ে ভেটো দেয় চিন। গত একদশকে যা চতুর্থবার। বেজিং-এর তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সময় কেনার জন্য টেকনিক্যাল ব্লক করা হয়েছে।

মাসুদ আজহারকে নিয়ে নয়া বার্তা! সমস্যার সমাধানের ইঙ্গিত চিনের

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাসুদ আজহারের বিষয়টি কার্যকর হলে, সম্পত্তি ফ্রিজ হয়ে যাবে। জঙ্গি নেতার যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে। অস্ত্রের ওপরেও বাধা আসবে। পাকিস্তানে মুক্ত থাকা জইশ প্রধানের জঙ্গি সংগঠন পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ জঙ্গি হামলার দায় নিয়েছিল। সেই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল।

রবিবার চিনা রাষ্ট্রদূতের বাসভবনে হোলির আয়োজন করা হয়েছিল। সেখানেই চিনা রাষ্ট্রদূত বলেন. এই বিষয়টির ( রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ১২৬৭ লিস্টে মাসুদ আজহার) সমাধান করা হবে। এটি শুধুমাত্র প্রযুক্তিগত বাধা। তবে আলোচনা চালিয়ে যাওয়ার সময় রয়েছে। বিশ্বাস করুন, এর সমাধান করা হবে। বলেছেন রাষ্ট্রদূত।

মাসুদ আজহার বিষয়টি নিয়ে তারা পুরোপুরি জানেন, বিষয়টিকে তারা বিশ্বাসও করেন। বলেছেন চিনের রাষ্ট্রদূত। এই সঙ্গে যুক্ত করে তিনি বলেন, চিন ভারতের বিষয়টি বুঝতে পারছে। তবে তিনি বিষয়টি নিয়ে আশাবাদী বলে মন্তব্য করেছেন।

এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ২০০৯, ২০১৬ এবং ২০১৭-তে একই ধরনের প্রস্তাবে ভেটো প্রয়োগ পাকিস্তানের সব আবহাওয়ার সঙ্গী চিন। সেই সময়গুলিতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের তরফ থেকে আজহারকে বিশ্বের সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব আনা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+