Holi 2025: হোলির রং না লাগাতে ত্রিপল-কাপড়ে ঢাকা হল মসজিদ, নমাজ প্রার্থনার সময়তেও বদল

Holi 2025: হোলি ঘিরে যত কাণ্ড উত্তরপ্রদেশে। শুক্রবার পড়েছে এবারের হোলি। চলছে পবিত্র রমজান মাস (Ramadan)। শুক্রবারই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের জুম্মা নমাজ (Jumma Namaz)। আর তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কড়া পদক্ষেপ যোগী আদিত্যনাথের সরকারের। হোলির আগের দিন ঢেকে দেওয়া হল মসজিদ। হোলির রঙ যাতে না লাগে, কাপড়ে মুড়ে ফেলা হল মসজিদ।

বুধবার উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার মসজিদগুলি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবারের প্রার্থনার সময়ও বদল করেছে মসজিদ কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্টজনেরা জানিয়েছেন, শুক্রবারের নমাজ প্রার্থনার সময় বদলে দুপুর ২টোয় করা হয়েছে।

Mosque

হোলির দিন ধর্মীয় অশান্তি এড়াতে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সব মহলকে সতর্ক করেছেন ডিজিপি প্রশান্ত কুমার। সমস্ত জেলা পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশ কমিশনারেট, পুলিশ জোনের প্রধানদের এই মর্মে চিঠিও পাঠিয়েছেন ডিজিপি।

২০টি নির্দেশিকা সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। জেলায় জেলায় স্পর্শকাতর (Sensitive) এলাকাগুলিতে বাড়তি পুলিশ ও বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে দেখা করে এব্যাপারে বৈঠকও সেরেছেন ডিজিপি।

উত্তরপ্রদেশে হোলিতে সবথেকে বেশি স্পর্শকাতর তালিকায় রয়েছে সম্ভল। যে সম্ভল ঘিরে সাম্প্রদায়িক অশান্তির ছবি বারবার খবরের শিরোনামে এসেছিল। শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছিল মামলা। শাহি জামা মসজিদে কোর্টের নির্দেশে সমীক্ষা ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেও একাধিক মসজিদ ত্রিপলে ঢেকে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে।

এদিকে, হোলি উৎসবের কারণে শুক্রবারের নমাজের সময় পিছিয়ে বেলা আড়াইটের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সম্ভলের শাহি জামা মসজিদের প্রেসিডেন্ট জাফর আলি। মসজিদ ঢেকে দেওয়ার রীতিকে স্বাগত জানিয়ে যোগীর সরকারের প্রশংসাও করেন তিনি।

শুধু শাহজাহানপুর জেলাতেই ৭৫টিরও বেশি মসজিদ ত্রিপল ও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই জেলাতে জুতো ছুড়ে হোলি খেলার রীতি রয়েছে। প্রাচীন রীতি ঘিরে হয় শোভাযাত্রাও। কড়া পুলিশি ঘেরোটোপে হবে সেই শোভাযাত্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+