সীমান্তে পাক গোলাবর্ষণে শহীদ এই বাঙালী বিএসএফ জওয়ান, এদিন ছিল তাঁর জন্মদিন

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের গোলাবর্ষণ। জম্মু কাশ্মীরের সাম্বায় এই গুলিতেই শহীদ হন ভারতীয় সেনার কর্তব্য়রত বিএসএফ জওয়ান আর পি হাজরা।

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের গোলাবর্ষণ। জম্মু কাশ্মীরের সাম্বায় এই গুলিতেই শহীদ হন ভারতীয় সেনার কর্তব্য়রত বিএসএফ জওয়ান আর পি হাজরা। মুর্শিদাবাদের বাসিন্দা আর পি হাজরার মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে তাঁর বাড়িতে ।

সীমান্তে পাক গোলাবর্ষণে শহীদ এই বাঙালী বিএসএফ জওয়ান, এদিন ছিল তাঁর জন্মদিন

শহীদ আর পি হাজরার এদিন ছিল জন্মদিন। আর সেই দিনই কর্তব্যরত অবস্থায় তাঁর এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী থেকে পরিবারে , বন্ধুবান্ধবের কেউই। কাশ্মীরের সাম্বা সেক্টরের চাক দুলমাতে পোস্টিং ছিল প্রয়াত আর পি হাজরার। তিনি বিএসএফ-এর ১৭৩ ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন। বিকেল ৪:১৫ নাগার আচমকা পাক সীমান্ত থেকে স্নাইপার বুলেট এসে লাগে তাঁর গায়ে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই যাবতীয় লড়াই শেষ করেন তিনি।

এদিকে, ভারতীয় সীমান্ত থেকে পাল্টা গুলি চালাতে থাকে বিএসএফ-ও। পুলিশের তরফে জানানো হয়েছে, ভীষণ নিম্ন মানের এক অমানবিক পদক্ষেপ নিয়ে পাকিস্তান থেকে বিনা প্ররোচনাতে গুলি আসে ভারতীয় সীমান্তের দিকে। আরতাতেই প্রাণ হারান জওয়ান আর পি হাজরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+