প্রজাতন্ত্র দিবসের পর বাজেট অধিবেশনের দিন আরও এক ব়্যালি আসন্ন! কৃষকদের বড় পদক্ষেপ
প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের কৃষি আইনের প্রতিবাদে দিল্লির বুকে ট্র্যাক্টর ব়্যালি নিয়ে ব্যাপক উত্তজেনা ছড়াতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এমন এক পরিস্থিতিতে জানা যাচ্ছে, প্রজাতন্ত্র দিবসের পর ১ ফেব্রুয়ারি কৃষি আইনের প্রতিবাদে সংসদে বাজেট অধিবেশনের দিন সংসদ যাত্রার পরিকল্পনা করেছেন কৃষকরা।

তবে, শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, সংসদযাত্রার দিন কোনও গাড়ি নয়, বরং কৃষকরা পায়ে হেঁটে সংসদভবনের দিকে যাত্রা করবেন। কীর্তি কিষাণ ইউনিয়নের তরফে দর্শন পাল এমনই কথা জানিয়েছেন। আর দু' একদিনের মধ্যে এই কর্মসূতি সম্পর্কে তাঁরা বাকি তথ্য জানাবেন বলে জানানো হয়েছে। তবে প্রজাতন্ত্র দিবসের ট্র্যাক্টর ব়্যালি যে শান্তিপূর্ণ হবে, তা আগেই জানান কৃষক নেতারা। তবে এদিন সকালে দিল্লির বুকে ট্র্যাক্টর ব়্যালি নিয়ে পারদ চড়তে শুরু করে।
জানা গিয়েছে, টিকরি সীমান্তে কৃষকরা পুলিশি ব্যারিকডে ভেঙে এগিয়ে যেতে শুরু করেছেন। একইভাবে সিংঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর ঢুকছে। এরপর গাজিয়াবাদ সীমান্তে কী ঘটে সেদিকে নজর দেশের। প্রসঙ্গত, গাজিয়াবাদ সীমান্তের সমস্ত পেট্রোল পাম্প ঘিরে কড়া নজর রয়েছে যোগী সরকাররে। এদিকে, কৃষক নেতারা অভিযানে সামিল হওয়া প্রতিটি কৃষককে নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা মদ্যপ না থাকেন। ও ২৪ ঘণ্টার জন্য তাঁদের কাছে যেন রেশন প্রস্তুত থাকে।












Click it and Unblock the Notifications